ইরানে করোনা পরিস্থিতি: ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৬২১ জন
https://parstoday.ir/bn/news/iran-i81881-ইরানে_করোনা_পরিস্থিতি_২৪_ঘণ্টায়_শনাক্ত_২_হাজার_৬২১_জন
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৬১ হাজার ২০০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩০, ২০২০ ১৪:০৫ Asia/Dhaka
  • ইরানে করোনা পরিস্থিতি: ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৬২১ জন

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৬১ হাজার ২০০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ এক হাজার ৫৩০ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (বৃহস্পতিবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন,২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৬ জন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৬৯ জনে পৌঁছাল। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৬২১ জন।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় লাখ ৭০ হাজারের বেশি মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ৭২ লাখের বেশি।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।