মালয়েশিয়া ও ইরানের বাণিজ্য চুক্তির আলোচনায় অগ্রগতি
https://parstoday.ir/bn/news/iran-i82950-মালয়েশিয়া_ও_ইরানের_বাণিজ্য_চুক্তির_আলোচনায়_অগ্রগতি
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং মালয়েশিয়া দ্বিপক্ষীয় প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা পিটিএ সইয়ের বিষয়ে যে আলোচনা চালাচ্ছে তাতে অগ্রগতি হয়েছে। সম্ভাব্য চুক্তি সই হলে দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ অনেক বেড়ে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২০ ০৯:৪৪ Asia/Dhaka
  • বাণিজ্য চুক্তির আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ
    বাণিজ্য চুক্তির আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং মালয়েশিয়া দ্বিপক্ষীয় প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা পিটিএ সইয়ের বিষয়ে যে আলোচনা চালাচ্ছে তাতে অগ্রগতি হয়েছে। সম্ভাব্য চুক্তি সই হলে দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ অনেক বেড়ে যাবে।

গতকাল (বুধবার) প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা পিটিএ'র ব্যাপারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় দফা বৈঠকে এ অগ্রগতি অর্জিত হয়। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইরানি পণ্যবাহীএকটি জাহাজ

আনোয়ার কামরানি নামে এ কর্মকর্তা জানান, দু পক্ষ সম্ভাব্য চুক্তির মূল খসড়া নিয়ে আলোচনা করেছে পাশাপাশি যে সমস্ত পণ্যে ন্যূনতম শুল্ক আরোপ করা হবে সে সমস্ত পণ্যের তালিকা নিয়েও কথা হয়েছে। কামরানি জানান, দু'পক্ষ জাতীয় শুল্কের ভিত্তিতে সম্ভাব্য পণ্যের তালিকা প্রস্তুত করবে এবং ১৩ অক্টোবরের মধ্যে তা বিনিময় করবে।

ইরান এবং মালয়েশিয়া শুল্ক ও সম্ভাব্য পণ্যের তালিকার বিষয়ে একমত হলেই বাণিজ্য চুক্তি কার্যকর হবে।#

পার্সটুডে/এসআইবি/১০