পরমাণু কর্মসূচিতে ইসরাইলকে অনুসরণ করছে সৌদি আরব: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i83180-পরমাণু_কর্মসূচিতে_ইসরাইলকে_অনুসরণ_করছে_সৌদি_আরব_ইরান
ইরান বলেছে, সৌদি আরব যে গোপন পরমাণ কর্মসূচি পরিচালনা করছে তার উদ্দেশ্য ইহুদিবাদী ইসরাইলের মতো পরমাণু অস্ত্রভাণ্ডার গড়ে তোলা। সৌদি আরবকে পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি বা এনপিটি’তে স্বাক্ষর করতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতিও আহ্বান জানিয়েছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২০ ০২:৫৬ Asia/Dhaka
  • স্যাটেলাইট থেকে তোলা সৌদি গোপন পরমাণু স্থাপনার ছবি
    স্যাটেলাইট থেকে তোলা সৌদি গোপন পরমাণু স্থাপনার ছবি

ইরান বলেছে, সৌদি আরব যে গোপন পরমাণ কর্মসূচি পরিচালনা করছে তার উদ্দেশ্য ইহুদিবাদী ইসরাইলের মতো পরমাণু অস্ত্রভাণ্ডার গড়ে তোলা। সৌদি আরবকে পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি বা এনপিটি’তে স্বাক্ষর করতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতিও আহ্বান জানিয়েছে তেহরান।

আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি গতকাল (শুক্রবার) ওই সংস্থার নির্বাহী পরিষদের বৈঠকে এ আহ্বান জানান।তিনি বলেন, আইএইএ সৌদি আরবের গোপন পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করলেও বৃহৎ শক্তিগুলোর মদতে রিয়াদ সে অনুরোধ উপেক্ষা করে যাচ্ছে।  

ইহুদিবাদী ইসরাইলের পরমাণু স্থাপনা- দিমুনা (ফাইল ছবি)

ইরানের এই কূটনীতিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সৌদি আরবের পরমাণু কর্মসূচিতে ইতিহাসের পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে; এর আগে ইহুদিবাদী ইসরাইল যে পথে তার পরমাণু কর্মসূচি পরিচালিত করেছে রিয়াদও ঠিক সে পথ অনুসরণ করছে। তিনি বলেন, ইসরাইলের মতো সৌদি আরব একথা বোঝানোর চেষ্টা করছে যে, সে এনপিটিতে সই করেনি বলে তার পক্ষে যা খুশি তাই করা সম্ভব।

একইসঙ্গে তিনি সৌদি আরবকে গোপন পরমাণু কর্মসূচি পরিচালনায় সহযোগিতাকারী দেশগুলোকেও সতর্ক করে দিয়ে বলেন, যেকোনো দেশ সৌদি আরবকে সহযোগিতা করার আগে যেন এ বিষয়ে নিশ্চিত হয় যে, রিয়াদ পরমাণু কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে সব আন্তর্জাতিক আইন মেনে চলছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।