পাকিস্তানি সেনা হত্যার নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i83920-পাকিস্তানি_সেনা_হত্যার_নিন্দা_জানাল_ইরান
পাকিস্তানের ওরমারা এবং কোয়েটায় গত দুই দিনে দেশটির সেনাবাহিনীর ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। একই সঙ্গে পাকিস্তানের সরকার এবং সামরিক বাহিনীর প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেছে তেহরান।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ১৭, ২০২০ ০৬:৫৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ

পাকিস্তানের ওরমারা এবং কোয়েটায় গত দুই দিনে দেশটির সেনাবাহিনীর ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। একই সঙ্গে পাকিস্তানের সরকার এবং সামরিক বাহিনীর প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এক বিবৃতিতে সবধরনের সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করে বললেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, মদদদাতা, সমর্থক এবং অর্থ ও অস্ত্র সরবরাহ কার্যক্রমের বিরুদ্ধে এই অঞ্চলের সবগুলো দেশকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

গত বৃহস্পতিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদার জেলা এবং উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় দুটি আলাদা হামলায় পাকিস্তানে ১২ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন মারা গেছেন বেলুচিস্তানের ওরমারা অঞ্চলে। পাকিস্তানের রাষ্ট্র পরিচালিত তেল এবং গ্যাস উন্নয়ন কোম্পানির একটি বহরের ওপর হামলা হলে এসব সেনা নিহত হন।

অন্যদিকে, উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক অঞ্চলে বোমা বিস্ফোরণে অন্য ছয় সেনা নিহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৭