মার্কিন গাড়ি আমদানি নিষিদ্ধ করল ইরান
আমেরিকার তৈরি গাড়ি আমদানি নিষিদ্ধ করেছে ইরান। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি নির্দেশ দিয়েছে যে, আমেরিকার তৈরি গাড়ি আমদানি করা যাবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ রেজা-নেমাতজাদেহ মার্কিন গাড়ি আমদানি নিষিদ্ধের বিষয়ে আদেশ জারি করেছেন। ইরানের মেহের নিউজ বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মার্কিন পণ্য আমাদিন থেকে বিরত থাকার আহ্বান জানানোর পর নেমাতজাদেহ দ্রুত তা বাস্তবায়নের জন্য এ নির্দেশ জারি করেন।
বাণিজ্যমন্ত্রীর এই নির্দেশের কারণে আমেরিকা থেকে প্রায় ২০০ চেভরোলেট গাড়ি ইরানের বাজারে ঢুকতে পারবে না যার মোট মূল্য হচ্ছে ৭০ লাখ ডলার। চেভরোলেট গাড়ি এখনো ইরানে আমদানি করা হয়নি; এসব গাড়ি ইরানের বন্দরে আসার কথা রয়েছে। কয়েক মাস আগে সরকার ২৪ মডেলের চেভরোলেট গাড়ি আমদানির অনুমোদন দিয়েছিল।#
সিরাজুল ইসলাম/৩