জেনারেল সোলাইমানির খুনিদের বিচার হবে: ইরানের বিচার বিভাগের প্রধান
-
ইব্রাহিম রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসি বলেছেন, অবশ্যই জেনারেল কাসেম সোলাইমানির খুনিদের বিচার করা হবে।
তিনি আজ (সোমবার) মার্কিন নির্বাচনে জেনারেল সোলাইমানির আত্মস্বীকৃত খুনি ডোনাল্ড ট্রাম্পের পরাজয় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে একথা বলেন।
রায়িসি বলেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন সন্ত্রাসী। তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। সন্ত্রাসবাদ মোকাবেলার মহানায়ক জেনারেল সুলাইমানি হত্যার সঙ্গেও জড়িত। মার্কিন নির্বাচনে এই সন্ত্রাসীর পরাজয় ঘটেছে এবং তাকে হোয়াইট হাউজ থেকে ছুড়ে ফেলা হচ্ছে।
চলতি বছরের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের পাশে মার্কিন ড্রোন হামলায় শাহাদাতবরণ করেন ইরানের আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি।
এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্বভরে ঘোষণা করেন, তার নির্দেশেই জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে।
এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে ইরানের বিচার বিভাগ।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।