সব মার্কিন সেনাকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i85481-সব_মার্কিন_সেনাকে_এই_অঞ্চল_থেকে_তাড়িয়ে_দেওয়া_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, এই অঞ্চল থেকে সব মার্কিন সেনাকে বহিষ্কার করা হবে। তিনি আজ (সোমবার) ‘প্রতিরোধ রেডিও’ উদ্বোধনের সময় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২১, ২০২০ ১৩:৪৭ Asia/Dhaka
  • মোহসেন রেজায়ি
    মোহসেন রেজায়ি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, এই অঞ্চল থেকে সব মার্কিন সেনাকে বহিষ্কার করা হবে। তিনি আজ (সোমবার) ‘প্রতিরোধ রেডিও’ উদ্বোধনের সময় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

মোহসেন রেজায়ি আরও বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। প্রথম প্রতিশোধ নেয়া হয়েছে ইরাকে মার্কিন ঘাঁটি ‘আইন আল আসাদে’ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। এই অঞ্চল থেকে সব মার্কিন সেনা বিতাড়িত না হওয়া পর্যন্ত প্রতিশোধের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, উপযুক্ত সময়ে এই হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ গ্রহণ করা হবে।

ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব বলেন, কাসেম সোলাইমানি আন্তর্জাতিক প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য অনেক কিছু করেছেন।

তিনি আরও বলেন, বিশ্বের ন্যায়কামী,স্বাধীনচেতা,মানবতাবাদী এবং সত্য অনুসন্ধানীরা কাসেম সোলাইমানিকে নিয়ে গর্বিত এবং তারা আজীবন তাকে তাকে অনুসরণ করবে।

গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে ট্রাম্পের সরাসরি নির্দেশে চালানো বিমান হামলায় কাসেম সোলাইমানির পাশাপাশি ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো ৮ কমান্ডার শহীদ হন।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।