ইরানের প্রতিরক্ষার ফ্রন্ট লাইনে রয়েছে বিমান প্রতিরক্ষা ইউনিট: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i89284-ইরানের_প্রতিরক্ষার_ফ্রন্ট_লাইনে_রয়েছে_বিমান_প্রতিরক্ষা_ইউনিট_কমান্ডার
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, বিমান প্রতিরক্ষা ইউনিট হচ্ছে ইরানের প্রতিরক্ষা ক্ষেত্রের ফ্রন্ট লাইন এবং এই বাহিনী গোটা দেশের দৃঢ়তা ও শক্তিমত্তার প্রতীক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০২১ ১১:৪৬ Asia/Dhaka
  • সাবাহি ফার্দ
    সাবাহি ফার্দ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, বিমান প্রতিরক্ষা ইউনিট হচ্ছে ইরানের প্রতিরক্ষা ক্ষেত্রের ফ্রন্ট লাইন এবং এই বাহিনী গোটা দেশের দৃঢ়তা ও শক্তিমত্তার প্রতীক।

তিনি আজ (রোববার) কোমে ফোরদো বিমান প্রতিরক্ষা বিভাগ পরিদর্শনের অবকাশে এ কথা বলেন।

সাবাহি ফার্দ আরও বলেন, শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা শক্তিকে পরীক্ষা করতে চাইলে মারাত্মক ভুল করবে।

ইরানের সামরিক বাহিনী জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা সংরক্ষণের পাশাপাশি শত্রুর যেকোনো তৎপরতা পর্যবেক্ষণ ও সময় মতো এ সংক্রান্ত সতর্ক বার্তা প্রেরণে সদাসোচ্চার বলে তিনি জানান।

সাবাহি ফার্দ বলেন, বিমান প্রতিরক্ষা ইউনিট এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা জননিরাপত্তার বড় পৃষ্ঠপোষক।

ইসলামী বিপ্লবের পর গত চার দশকে ইরান প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে। #

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।