প্রাচ্যে কৌশলগত সহযোগিতা আমেরিকার পতন ত্বরান্বিত করবে: শামখানি
https://parstoday.ir/bn/news/iran-i89328-প্রাচ্যে_কৌশলগত_সহযোগিতা_আমেরিকার_পতন_ত্বরান্বিত_করবে_শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বলেছেন: প্রাচ্যে কৌশলগত সহযোগিতা আমেরিকার পতন ত্বরান্বিত করবে। আলী শামখানি আজ এক টুইট বার্তায় এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৯, ২০২১ ১২:৫৩ Asia/Dhaka
  • আলী শামখানি
    আলী শামখানি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বলেছেন: প্রাচ্যে কৌশলগত সহযোগিতা আমেরিকার পতন ত্বরান্বিত করবে। আলী শামখানি আজ এক টুইট বার্তায় এ মন্তব্য করেন।

চীনের সঙ্গে ইরানের কৌশলগত সহযোগিতা চুক্তি সইয়ের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্বেগের প্রতি ইঙ্গিত করে শামখানি ওই টুইট লেখেন। টুইটে তিনি বলেন: চলমান প্রতিরোধ নীতির অংশ হিসেবেই ইরান-চীন কৌশলগত ওই চুক্তি সই করা হয়েছে। শামখানি বলেন, বিশ্ব বলতে কেবল পাশ্চাত্যকেই বোঝায় না, আবার পাশ্চাত্য বলতে কেবল নিয়মনীতি ভঙ্গকারী আমেরিকা আর ইউরোপের তিন দেশকেই বোঝায় না।

তিনি বলেন, বাইডেনের উদ্বেগের ঘটনা যথার্থ, প্রাচ্যে কৌশলগত সহযোগিতার বিকাশ আমেরিকার পতনকে ত্বরান্বিত করবে।

গত শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেন। এ চুক্তিকে দু'দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।