তেহরানে ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (ফটো গ্যালারি)
https://parstoday.ir/bn/news/iran-i9100-তেহরানে_৩৩তম_আন্তর্জাতিক_কুরআন_প্রতিযোগিতা_(ফটো_গ্যালারি)
ইরানের রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা চলছে। গতকাল (বুধবার) বিকেলে ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানির উপস্থিতিতে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের বিখ্যাত ক্বারী মাহমুদ আব্দুল বাসিত উপস্থিত সবাইকে ১৬ মিনিট ধরে কুরআন তেলাওয়াত করে শোনান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০১৬ ১১:৩০ Asia/Dhaka
  • তেহরানে ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (ফটো গ্যালারি)

ইরানের রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা চলছে। গতকাল (বুধবার) বিকেলে ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানির উপস্থিতিতে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের বিখ্যাত ক্বারী মাহমুদ আব্দুল বাসিত উপস্থিত সবাইকে ১৬ মিনিট ধরে কুরআন তেলাওয়াত করে শোনান।

কুরআন প্রতিযোগিতা আগামী ১৭ মে পর্যন্ত চলবে। এবারের প্রতিযোগিতার শ্লোগান হচ্ছে, " এক গ্রন্থ (কুরআন), এক উম্মাহ"। এসব তথ্য জানিয়েছেন ইরানের ওয়াক্‌ফ ও দাতব্য বিষয়ক সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদি।

৭৫টি দেশের ১৩০ জন ক্বারী ও হাফেজ এতে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় ক্বেরাত বিভাগে হামেদ ভালিযাদেহ এবং হেফজ বিভাগে মোজতাবা ফার্দ ফানি ইরানের প্রতিনিধিত্ব করছেন ।#