ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইরাইলের সহিংসতা: ইরানি শিক্ষার্থীদের প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/iran-i91480-ফিলিস্তিনি_জনগণের_বিরুদ্ধে_ইরাইলের_সহিংসতা_ইরানি_শিক্ষার্থীদের_প্রতিবাদ
ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের সেনারা যে বর্বর সহিংসতা চালাচ্ছে তার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের শিক্ষার্থীরা। 
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১১, ২০২১ ১০:৩৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের বর্বরতা
    ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের বর্বরতা

ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের সেনারা যে বর্বর সহিংসতা চালাচ্ছে তার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের শিক্ষার্থীরা। 

গত কয়েকদিন ধরে পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরকিদের ইসরাইল উচ্ছেদ করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার নিন্দা জানিয়ে ইরানি শিক্ষার্থীরা রাজধানী তেহরানে বিক্ষোভ করেন। এসময় তারা বলেন, ইসরাইলের এই বর্বর পদক্ষেপ সমস্ত আন্তর্জাতিক আইনের বিরোধী।  

গত কিছুদিন ধরে ইসরাইলের সেনারা শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে। এজন্য তারা ফিলিস্তিনিদের ঘরবাড়িতে প্রতিদিন হামলা চালিয়ে আসছে। সেখানে ইসরাইল নতুন করে একটি ইহুদি বসতি নির্মাণ করতে চায়।

ইসরাইলি সেনাদের হামলায় এ পর্যন্ত বহু ফিলিস্তিনি আহত হয়েছে। এছাড়া, অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। দখলদার ইসরাইলের একটি আদালতের নির্দেশনা নিয়ে ইহুদিবাদী সেনারা এই উচ্ছেদ প্রক্রিয়ায় শামিল হয়েছে।

ওই আদালত নির্দেশ দিয়েছে যে, আগামী পহেলা আগস্টের মধ্যে জাররাহ শরণার্থী শিবির থেকে আরো সাতটি পরিবার উচ্ছেদ করতে হবে। আদালতের এ নির্দেশ অনুসারে সেখান থেকে মোট ৫৮ জন ফিলিস্তিনি নাগরিককে উচ্ছেদ করা হবে যার মধ্যে ১৭টি শিশু রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১