ইরানের সামরিক বাহিনীর বিশাল যুদ্ধ মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/iran-i92158-ইরানের_সামরিক_বাহিনীর_বিশাল_যুদ্ধ_মহড়া_শুরু
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী বিশাল আকারের যুদ্ধ মহড়া শুরু করেছে। এ মহড়ায় ইলেকট্রিক ওয়ারফেয়ার ইউনিট এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। 
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ২৫, ২০২১ ১৮:২২ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী বিশাল আকারের যুদ্ধ মহড়া শুরু করেছে। এ মহড়ায় ইলেকট্রিক ওয়ারফেয়ার ইউনিট এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। 

যৌথ এ সামরিক মহড়ায় ইরানের স্থল, বিমান ও নৌ বাহিনীর র‍্যাপিড রেসপন্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট অংশ নিচ্ছে। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে স্কাই শিল্ড-১৪০০। মহড়া পরিচালনার জন্য ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে একটি সদর দপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর উপপ্রধান সমন্বয়ক অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি জানান, সাম্প্রতিক বছরগুলোতে ইরান যেসব সামরিক মহড়া চালিয়েছে তার মধ্যে এবারের  মহড়ায় সবচেয়ে বেশি বাস্তবভিত্তিক অনুশীলন করা হচ্ছে। 

তিনি আরো জানান, সর্বশেষ পর্যায়ে সামরিক ক্ষেত্রে অর্জিত সফলতা ও সামরিক সরঞ্জামাদি এই মহড়ায় ব্যবহার করা হবে। অ্যাডমিরাল সাইয়ারি জানান, মহড়ায় এরিয়াল ইন্টারসেপশন ও সাইবার ডিফেন্স অপারেশনও পরিচালনা করা হবে। এছা্ড়া, শত্রুর বিমান কতটা নির্ভুলভাবে ও দ্রুতগতিতে শনাক্ত করা সম্ভব তাও যাচাই করা হবে। 

হাবিবুল্লাহ সাইয়ারি বর্তমান দিনে ইলেকট্রনিক ওয়ারফেয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এজন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫