সিরিয়াকে সামরিক পরামর্শ দেয়া অব্যাহত থাকবে: ইরান
মে ১৪, ২০১৬ ২০:১৭ Asia/Dhaka
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সিরিয়াকে সামরিক পরামর্শ দেয়া অব্যাহত থাকবে। সিরিয়া সরকারের অনুরোধে এ সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি।
তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে সিরিয়া সংকট নিরসন করতে হবে। সিরিয়বাসীদের ভোটই চূড়ান্তভাবে আরব এ দেশটির সংকট নিষ্পত্তি করবে বলেও জানান তিনি। আনসারি বলেন, সিরিয়া সংকট সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয় সে কথা সংকট শুরুর পর থেকেই বারবার বলেছে ইরান ।
সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কেবলমাত্র দেশটির লক্ষ্য ও স্বার্থ বিরোধী হবে বলেও জানান তিনি।#
মূসা রেজা/সিরাজুল ইসলাম/১৫
ট্যাগ