ইরানের প্রেসিডেন্ট নির্বাচন:
প্রেসিডেন্ট রায়িসিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
জুন ১৯, ২০২১ ১৫:৩২ Asia/Dhaka
-
প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় লাভ করায় ড. সৈয়দ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।
বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৈয়দ ইব্রাহিম রায়িসির বিজয়ের পর নিজের টুইটার পেইজে লিখেছেন: ইরানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচনে অনন্য সাধারণ বিজয়ের জন্য সম্মানিত ভাই ইব্রাহিম রায়িসিকে জানাই আন্তরিক অভিনন্দন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন: দু'দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, সমৃদ্ধি ও বিকাশ আরও জোরদার করার লক্ষ্যে তাঁর সাথে কাজ করার ব্যাপারে আমি আশাবাদী।#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ