লেবাননের হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল ইরানের সংসদ
https://parstoday.ir/bn/news/iran-i9478-লেবাননের_হিজবুল্লাহর_প্রতি_সমর্থন_পুনর্ব্যক্ত_করল_ইরানের_সংসদ
ইরানের জাতীয় সংসদ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে ইহুদিবাদী ইসরাইল ও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হিজবুল্লাহর সামরিক অভিযানের প্রতিও সমর্থন জানিয়েছে ইরানের সংসদ।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
মে ১৬, ২০১৬ ১৩:৪৪ Asia/Dhaka
  • ইরানের জাতীয় সংসদ
    ইরানের জাতীয় সংসদ

ইরানের জাতীয় সংসদ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে ইহুদিবাদী ইসরাইল ও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হিজবুল্লাহর সামরিক অভিযানের প্রতিও সমর্থন জানিয়েছে ইরানের সংসদ।

আজ (সোমবার) ইরানের ২৫১ সংসদ সদস্য হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর কাছে একটি চিঠি লিখে এই সমর্থন ঘোষণা করেন। চিঠিতে তারা সম্প্রতি সিরিয়ায় নিহত হিজবুল্লাহর সামরিক প্রধান মুস্তফা বাদরেদ্দিনের শাহাদাতের ঘটনায় নাসরুল্লাহকে শোক ও সমবেদনা জানান। সন্ত্রাস বিরোধী মিশনে অংশগ্রহণকারী বাদরেদ্দিন সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন।

চিঠিতে ইরানের সংসদ সদস্যরা হিজবুল্লাহর প্রশংসা করে বলেন, এই আন্দোলন একযোগে দখলদার ইহুদিবাদী ও তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। শুক্রবার হিজবুল্লাহ জানায়, দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক হামলায় বাদরেদ্দিন প্রাণ হারান। লেবাননের রাজধানী বৈরুতে তার জন্য সামরিক কায়দায় দাফন-কাফনের ব্যবস্থা করা হয়।

প্রাথমিক খবরে হিজবুল্লাহর সামরিক প্রধানকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করা হয়েছিল। তবে সংগঠনটি শনিবার এক বিবৃতিতে বলেছে, সিরিয়া সরকারের বিরুদ্ধে লড়াইরত উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১‌৬