লকডাউনের ভেতরে
বাংলাদেশ দূতাবাস তেহরান-এ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
-
তেহরান-এ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
যথাযথ মর্যাদায় বাংলাদেশ দূতাবাস, তেহরান জাতীয় শোক দিবস পালন করেছে। সকাল ৯ ঘটিকায় মান্যবর রাষ্ট্রদূতের পতাকা অর্ধনমিত করণের মধ্য দিয়ে দূতাবাসে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শুরু হয়।
এর পর মান্যবর রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৯ টা ১০ মিনিটে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী’র পৃথক পৃথক বাণী পাঠ করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে বাংলাদেশ দূতাবাস, তেহরান-এর প্রথম পর্যায়ের অনুষ্ঠান কর্মসূচির সমাপ্তি ঘটে।
দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও তার অমর কীর্তির উপর চিত্র প্রদর্শন করা হয়। এরপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী এই মহান নেতার জীবন ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের এপর্যায়ে জাতির পিতা এবং ১৫ আগস্টে শহিদ সকলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল ১১ টায় জাতীয় শোক দিবসের উপর অনলাইন আলোচনা শুরু হয়। আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ দেশবরেণ্য বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এছাড়াও, ইরান সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন প্রমুখ ব্যক্তিবর্গ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সৈয়দ রাসুল মোসাভি, সহকারী পররাষ্ট্র মন্ত্রী, ইসলামিক রিপাবলিক অব ইরান বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানের প্রতি আলোকপাত করেন। বঙ্গবন্ধুর আদর্শে রাষ্ট্র পরিচালনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি মাননীয় প্রতিমন্ত্রীর সাম্প্রতিক ইরান সফর নিয়ে কথা বলেন। রাষ্ট্রপতি রাইসির বাংলাদেশ এবং ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নয়নের প্রত্যাশার কথাও তিনি তুলে ধরেন।
ইরানে অবস্থানরত বাংলাদেশী ছাত্র এবং প্রবাসীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বঙ্গবন্ধুর জীবনদর্শন নিয়ে বক্তব্য প্রদান করেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে মান্যবর রাষ্ট্রদূতকর্তৃক রচিত “You are there” কবিতাটি আবৃত্তি করেন রাষ্ট্রদূত সন্তান ইরানে অধ্যয়নরত স্কুলছাত্রী সারা এবং স্কুল ছাত্র সিফাত।
অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত জনাব এ এফ এম গওসোল আযম সরকার জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করেন। তার আলোচনার বিষয়বস্তু ছিলো “একজন বিরল সফল রাষ্ট্রনায়ক, দৃঢ় ও ভিশনারি নেতা এবং একজন কূটনীতিক হিসেবে বঙ্গবন্ধু”। সবশেষে ইরানে আসন্ন কঠোর লকডাউন মেনে চলার জন্য ইরানে অবস্থানরত সকল বাংলাদেশীর প্রতি আহবান জানিয়ে তিনি অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন। #
পার্সটুডে/মো.আবুসাঈদ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।