ইরান সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
https://parstoday.ir/bn/news/iran-i9610-ইরান_সফরে_আসছেন_ভারতের_প্রধানমন্ত্রী_নরেন্দ্র_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সরকারি সফরে ইরানে আসছেন। আগামী ২২ মে রোববার তিনি তেহরানে এসে পৌঁছাবেন বলে ইরানের প্রেস টিভি খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৬ ১৮:৩৫ Asia/Dhaka
  • ইরান সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সরকারি সফরে ইরানে আসছেন। আগামী ২২ মে রোববার তিনি তেহরানে এসে পৌঁছাবেন বলে ইরানের প্রেস টিভি খবর দিয়েছে।

সফরে নরেন্দ্র মোদির সঙ্গে থাকবেন দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তেহরান পৌঁছে তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির আমন্ত্রণে তার এ সফর অনুষ্ঠিত হবে।

নরেন্দ্র মোদির সঙ্গে উঁচু পর্যায়ের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিনিধিদল থাকবে। ইরানের সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, প্রেসিডেন্ট রুহানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু দেশের মধ্যকার সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি নিয়েও কথা বলবেন।

মোদির এ সফরের সময় ইরান ও ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হবে যার ফলে দু দেশের মধ্যে সম্পর্ক আরো অনেক বেশি ঘনিষ্ঠ হওয়ার পথ খুলে যাবে। ইরানের এক কর্মকর্তা জানান, চুক্তির মধ্যে প্রধানত অর্থনৈতিক, বিনিয়োগ, বাণিজ্য, পরিবহন ও বন্দর উন্নয়ন, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক বিষয় থাকবে। এসব চুক্তি ইরান ও ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭