আলজেরিয়ায় মোটর গাড়ি তৈরি করবে ইরানি কোম্পানি
https://parstoday.ir/bn/news/iran-i9631-আলজেরিয়ায়_মোটর_গাড়ি_তৈরি_করবে_ইরানি_কোম্পানি
আলজেরিয়ায় ইরানের মোটর গাড়ি নির্মাণের বিষয়ে সমঝোতাপত্র সই করেছে তেহরান-আলজিয়ার্স। গতকাল তেহরানে ইরানের শিল্প, বাণিজ্য এবং খনিমন্ত্রী মোহাম্মদ রেজা নিয়ামতজাদেহ এবং আলজেরিয়ার শিল্প ও খনিমন্ত্রী আবদেসালাম বুশেওরাবের উপস্থিতিতে এ সমঝোতা পত্র সই করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৮, ২০১৬ ০৭:১৮ Asia/Dhaka
  • আলজেরিয়ায় মোটর গাড়ি তৈরি করবে ইরানি কোম্পানি

আলজেরিয়ায় ইরানের মোটর গাড়ি নির্মাণের বিষয়ে সমঝোতাপত্র সই করেছে তেহরান-আলজিয়ার্স। গতকাল তেহরানে ইরানের শিল্প, বাণিজ্য এবং খনিমন্ত্রী মোহাম্মদ রেজা নিয়ামতজাদেহ এবং আলজেরিয়ার শিল্প ও খনিমন্ত্রী আবদেসালাম বুশেওরাবের উপস্থিতিতে এ সমঝোতা পত্র সই করা হয়েছে।

এতে, ইরানের কয়েকটি গাড়ি নির্মাতা উত্তর আফ্রিকার দেশটিতে গাড়ি, ভ্যান এবং ট্রাক নির্মাণ করতে পারবে। ইরানের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা সাইপাসহ আরো কয়েকটি কোম্পানি তাদের পণ্য আলজেরিয়ার বাজারে ছাড়ার এবং প্রযুক্ত দেশটিতে রফতানি করার সুযোগও পাবে।

এ ছাড়া, দেশ দুইটি খনি, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলন এবং কাঁচামাল প্রক্রিয়াকরণ বিষয়ে সহযোগিতা সংক্রান্ত কয়েকটি চুক্তিও করেছে। ইরানি শিল্পমন্ত্রী বলেন, আলজেরিয়ার উল্লেখযোগ্য পরিমাণে তেল ও গ্যাস সম্পদ থাকায় দেশটিকে জ্বালানি এবং পেট্রোকেমিক্যাল সংক্রান্ত প্রযুক্তি সরবরাহে তেহরান প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৮