‘গল্প ও প্রবাদের গল্প আমাকে দারুণভাবে আকৃষ্ট ও আলোড়িত করেছে’
https://parstoday.ir/bn/news/iran-i96822-গল্প_ও_প্রবাদের_গল্প_আমাকে_দারুণভাবে_আকৃষ্ট_ও_আলোড়িত_করেছে’
জনাব, আমি আপনাদের নিয়মিত শ্রোতা। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ, ঢাকা ও কোলকাতা প্রতিনিধির রিপোর্ট, প্রিয়জন, রংধনু, কথাবার্তা ইত্যাদি আমাকে দারুণভাবে আকর্ষিত করে। প্রতিদিন বেশ ক'টি গ্রুপ এবং বন্ধুদের কাছে অনুষ্ঠান শেয়ার করার চেষ্টা করি। সব মাধ্যমেই অনুষ্ঠান শুনি। রেডিওতে ব্যর্থ হলে ফেসবুক অথবা ইউটিউবের শরণাপন্ন হই। তবে ব্যস্ততার কারণে নিয়মিত লেখা হয়ে ওঠে না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২১ ০৭:৫৮ Asia/Dhaka
  • ‘গল্প ও প্রবাদের গল্প আমাকে দারুণভাবে আকৃষ্ট ও আলোড়িত করেছে’

জনাব, আমি আপনাদের নিয়মিত শ্রোতা। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ, ঢাকা ও কোলকাতা প্রতিনিধির রিপোর্ট, প্রিয়জন, রংধনু, কথাবার্তা ইত্যাদি আমাকে দারুণভাবে আকর্ষিত করে। প্রতিদিন বেশ ক'টি গ্রুপ এবং বন্ধুদের কাছে অনুষ্ঠান শেয়ার করার চেষ্টা করি। সব মাধ্যমেই অনুষ্ঠান শুনি। রেডিওতে ব্যর্থ হলে ফেসবুক অথবা ইউটিউবের শরণাপন্ন হই। তবে ব্যস্ততার কারণে নিয়মিত লেখা হয়ে ওঠে না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

২৪ আগস্ট প্রচারিত ‘গল্প ও প্রবাদের গল্প’ অনুষ্ঠান আমাকে দারুণভাবে আকৃষ্ট ও আলোড়িত করেছে। দু'টি কবুতরের সংসার জীবনের হাসি কান্নার কাহিনী এখানে তুলে ধরা হয়েছে যা আমাদের শ্রোতাদের অনেক উপকারে আসবে বলে মনে করি। পরিবারে সন্দেহের বশ্ববর্তী হয়ে আমরা নিজের অজান্তে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি যা আমাদের ভবিষ্যৎ জীবনকে দূর্বিষহ ও বিষময় করে তোলে।

এ গল্পের শিক্ষা হলো..সমাজ বা পরিবারের কারোর প্রতি বিচার বিশ্লেষণ না করে সন্দেহ করা ঠিক না। তাতে হিতে বিপরীত হবার সম্ভাবনা থাকে। সন্দেহের কারণে একটা সংসার কিভাবে ঠুনকো কাঁচের মত ভাঙতে পারে তার বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে।

সন্দেহ সমাজ জীবনের একটা অভিশাপ। এটা সমাজ পরিবার, রাষ্ট্রকে খুন রাহাজানি, দ্বন্দ্ব ফ্যাসাদ, পারিবারিক কলহ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে। এ ধরনের বাস্তবসম্মত শিক্ষণীয় গল্প নিয়মিত প্রচার করার অনুরোধ রইল। যদি দু’একজন শ্রোতাও আপনাদের গল্পের শিক্ষাকে পারিবারিক জীবনে কাজে লাগান তাহলেই আপনাদের পরিবেশনা সার্থক।

সমাজ পরিবর্তনে সঠিক দিক নির্দেশনা দিয়ে রেডিও তেহরানের সম্প্রচার কিয়ামত পর্যন্ত অটুট থাকুক এই শুভকামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।

নজরুল ইসলাম

সভাপতি, বন্ধন & লাকী শ্রোতা সংঘ

মহেশপুর উপজেলা স্কুল পাড়া

মহেশপুর-৭৩৪০, ঝিনাইদহ, বাংলাদেশ।

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।