ভিয়েনায় পরমাণু আলোচনা শুরু করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i97700-ভিয়েনায়_পরমাণু_আলোচনা_শুরু_করবে_ইরান
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা শুরু করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২১ ১৩:১০ Asia/Dhaka
  • জোসেফ বোরেলের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
    জোসেফ বোরেলের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা শুরু করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

গতকাল (মঙ্গলবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে এক বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এই ঘোষণা দেন

তিনি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা সম্পর্কিত আগের রেকর্ডগুলো ইরানের বর্তমান প্রশাসন আন্তরিকতার সাথে পর্যালোচনা করছে এবং নতুন প্রশাসন পরমাণু আলোচনা শুরু করবে

আব্দুল্লাহিয়ান আরো বলেন, প্রেসিডেন্ট রায়িসির প্রশাসন আলোচনার বাস্তব ফলাফল দেখতে চায় তিনি বলেন, আমরা আলোচনার অন্যপক্ষগুলোর কথা নয়, কাজ দেখব

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রায়িসির প্রশাসন আমেরিকার অগঠনমূলক আচরণকে যেমন মেনে নেবে না, তেমনি ওয়াশিংটনের ফাঁকাবুলিকেও বিশ্বাস করবে না

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের পরমাণু আলোচনা সংক্রান্ত নানা ভূমিকার প্রশংসা করেন আমির আব্দুল্লাহিয়ান তবে একতরফাভাবে আমেরিকা এই শর্ত লঙ্ঘন করলেও ইউরোপের তিন স্বাক্ষরকারী দেশ নিরব থাকায় তার সমালোচনা করেন#

পার্সটুডে/এসআইবি/২২