পরমাণু সমঝোতা ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না ইরান
https://parstoday.ir/bn/news/iran-i98054-পরমাণু_সমঝোতা_ছাড়া_অন্য_কিছু_গ্রহণ_করবে_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা ছাড়া অন্য কোন কিছু গ্রহণ করবে না। ফ্রান্সের দৈনিক পত্রিকা ‘লা মন্ডে’কে দেয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে এই মন্তব্য করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২১ ২০:৩১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা ছাড়া অন্য কোন কিছু গ্রহণ করবে না। ফ্রান্সের দৈনিক পত্রিকা ‘লা মন্ডে’কে দেয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ভিয়েনা আলোচনা শুরু করবে কিনা সে বিষয়টি ভেবে দেখেছে ইরান এবং শেষ পর্যন্ত আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। এরপর সামনে একটি উদ্বেগের বিষয় রয়েছে সেটি হচ্ছে- নতুন আলোচনায় ঢোকার আগে বিগত দিনগুলোর আলোচনাকে মূল্যায়ন করা

ভিয়েনা আলোচনায় ইরান বাড়তি কোনো কিছু বিশেষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের  দাবি করবে কিনা- এমন এক প্রশ্নের জবাবে খাতিবজাদে বলেন, আমরা বিস্মিত যে, ভিয়েনায় অনু্ঠিত ছয়টি আলোচনা কেন ব্যর্থ হলো। এর কারণ ও অর্জনগুলো নিশ্চয় মূল্যায়ন করা হবে। আলোচনায় যেসব পয়েন্ট সন্তোষজনক ছিল না তা তালিকা থেকে বাদ দেয়া হবে।

খাতিবজাদে সুস্পষ্ট করে বলেন, এই ঘটনায় আমেরিকা হচ্ছে একমাত্র পক্ষ যারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে, একতরফাভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যার কারণে ইরানের সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে এবং ইরানি অর্থনীতিতে শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩০