আফগানিস্তানের কুন্দুজে মসজিদে হামলার হোতাদের শাস্তি নিশ্চিত করুন: ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে গতকালের বিস্ফোরণের নিন্দা জানিয়ে বার্তা দিয়েছেন।
ঐ বার্তায় তিনি বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার জন্য আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সর্বোচ্চ নেতার বার্তাটি এরকম:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকার মসজিদে মর্মান্তিক বিস্ফোরণে বিপুল সংখ্যক মুসল্লির মৃত্যু আমাদেরকে দুঃখ ভারাক্রান্ত করেছে। প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম আফগানিস্তানের কর্মকর্তাদের কাছে প্রত্যাশা হলো তারা এই মারাত্মক অপরাধের সঙ্গে জড়িত রক্তপিপাসুদের শাস্তি নিশ্চিত করবেন এবং এ ধরনের ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই বিস্ফোরণে যারা শহীদ হয়েছেন তাদেরকে যাতে মহান আল্লাহ রহমত ও উচ্চ মর্যাদা দান করেন সে জন্য দোয়া করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহতায়ালা তাদের স্বজনদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।
সাইয়্যেদ আলী খামেনেয়ী
৯ অক্টোবর, ২০২১
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।