ইরান নয়, পরমাণু সমঝোতা লঙ্ঘনকারীরাই আলোচনা থেকে দূরে রয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i99250-ইরান_নয়_পরমাণু_সমঝোতা_লঙ্ঘনকারীরাই_আলোচনা_থেকে_দূরে_রয়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু আলোচক বলেছেন, ২০১৫ সাল সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি যারা সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে তারাই এখন আলোচনার টেবিল থেকে দূরে রয়েছে। তিনি বলেন, ইরান আলোচনার টেবিল থেকে দূরে সরে যায় নি বরং ইরান পরিপূর্ণভাবে এই সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করেছে এবং কখনো আগে আলোচনার টেবিল ত্যাগ করে নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০২১ ১৪:০৬ Asia/Dhaka
  • আলী বাকেরি কানি
    আলী বাকেরি কানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু আলোচক বলেছেন, ২০১৫ সাল সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি যারা সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে তারাই এখন আলোচনার টেবিল থেকে দূরে রয়েছে। তিনি বলেন, ইরান আলোচনার টেবিল থেকে দূরে সরে যায় নি বরং ইরান পরিপূর্ণভাবে এই সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করেছে এবং কখনো আগে আলোচনার টেবিল ত্যাগ করে নি।

ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী  মুহাম্মদ আলী বাকের কানি প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দীর্ঘদিন ধরে যে সংলাপ চলে আসছে তাতে তেহরানের ফিরে আসার জন্য পশ্চিমা দেশগুলোর চাপ সৃষ্টি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন এবং ক্ষমতার পালাবদলের কারণে গত জুন মাস থেকে ভিয়েনা সংলাপ বন্ধ রয়েছে। আলী বাকেরি গতকাল ঘোষণা করেছেন যে, নভেম্বরের মধ্যেই তারা ভিয়েনা সংলাপে আবার ফিরে আসবেন। তার আগে তিনি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপ প্রধান এনরিক মোরার সঙ্গে বৈঠক করেন।

আলী বাকেরি প্রশ্ন রেখে বলেন,"আমি এনরিক মোরার সঙ্গে আজকের বৈঠকে বলেছি যে, আমরা পরমাণু সংস্থার প্রতি সবসময় সম্মান দেখিয়ে এসেছি এবং আমরা আলোচনার টেবিলের কাছেই আছি। যারা পরমাণু সংস্থার প্রতি সম্মান দেখাতে পারে নি বরং পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে তারাই এখন আলোচনার টেবিলে থেকে অনেক দূরে।"#

পার্সটুডে/এসআইবি/২৮