শত্রুর বিরুদ্ধে আমাদের একটি পাল্টা আক্রমণ পরিকল্পনা থাকতে হবে
https://parstoday.ir/bn/news/iran-i99720-শত্রুর_বিরুদ্ধে_আমাদের_একটি_পাল্টা_আক্রমণ_পরিকল্পনা_থাকতে_হবে
ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাহদি ফারাহি বলেছেন, শত্রুরা তার দেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র শুরু করেছে এবং বিভিন্ন দিক থেকে ইরানের জন্য হুমকি সৃষ্টি করা হচ্ছে। তিনি রোববার তেহরানে প্রতিরক্ষা এবং অবকাঠামো সুরক্ষা বিষয়ক সপ্তম জাতীয় সম্মেলনে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০২১ ০৪:৫২ Asia/Dhaka
  • ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাহদি ফারাহি
    ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাহদি ফারাহি

ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাহদি ফারাহি বলেছেন, শত্রুরা তার দেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র শুরু করেছে এবং বিভিন্ন দিক থেকে ইরানের জন্য হুমকি সৃষ্টি করা হচ্ছে। তিনি রোববার তেহরানে প্রতিরক্ষা এবং অবকাঠামো সুরক্ষা বিষয়ক সপ্তম জাতীয় সম্মেলনে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।

জেনারেল ফারাহি বলেন, শত্রুর এসব বহুমুখী হুমকির মাত্র একটি দিক হচ্ছে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ভয় দেখানো।

তিনি বলেন, বর্তমানে যুদ্ধ ও সামরিক সংঘাতকে শত্রুর ক্ষুদ্রতম হুমকি হিসেবে দেখা হয়।এখন এমন সব স্মার্ট সমরাস্ত্র তৈরি করা হয়েছে যা দিয়ে অতীতের বহু বছর স্থায়ী দীর্ঘ যুদ্ধকে মাত্র কয়েকদিনের যুদ্ধে রূপান্তর করা সম্ভব।  

ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ অবস্থায় আমাদের অবশ্যই সাংস্কৃতিক আক্রমণ, হার্ডওয়্যার আক্রমণ, সাইবার আক্রমণ, ইলেক্ট্রোম্যাগনেটিক আক্রমণ এবং শত্রুর উচ্চ প্রযুক্তির আক্রমণগুলির জন্য একটি পাল্টা আক্রমণ পরিকল্পনা থাকতে হবে। তিনি বলেন, এগুলি হল আধুনিকতা-উত্তর হুমকির হাতিয়ার যার মোকাবেলায় আমাদেরকে অবশ্যই সঠিক হাতিয়ার এবং সক্ষমতা তৈরি করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।