-
বড় ধরনের তেল চুক্তিতে সই করলেন ইরাক ও ইরানের তেলমন্ত্রীরা
মে ১২, ২০২৩ ১০:৫৪দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার অংশ হিসেবে ইরান ও ইরাক একটি বড় ধরনের তেল চুক্তি সই করেছে। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি এবং তার ইরাকি সমকক্ষ হায়ান আব্দুল গনি বৃহস্পতিবার বাগদাদে এ চুক্তি সই করেন।
-
ধারনার চেয়ে দ্রুতগতিতে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পতন হচ্ছে: ইরান
মে ১২, ২০২৩ ১০:২৫ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পতন ধারনার চেয়ে দ্রুতগতিতে হচ্ছে। তিনি আঞ্চলিক পরিস্থিতিকে প্রতিরোধ অক্ষের অনুকূলে বলেও বর্ণনা করেছেন।
-
আগামী সপ্তাহে ইরানে আসছে 'সুখোই সু-৩৫' যুদ্ধবিমান
মে ১১, ২০২৩ ১৪:৪৫আগামী সপ্তাহে ইরানের কাছে অত্যাধুনিক জঙ্গিবিমান সুখোই সু-৩৫ হস্তান্তর করবে রাশিয়া। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'ইরনা' আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
-
তেহরান শিগগিরই সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দেবে
মে ১১, ২০২৩ ০৭:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের বিষয়ে চুক্তি সই হওয়ার পর এখন খুব শিগগিরই রিয়াদে রাষ্ট্রদূত নিয়োগ দেবে তেহরান।
-
সিরিয়ার সামরিক বাহিনীকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করল ইরান
মে ১১, ২০২৩ ০৫:৫৪ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ার সেনাবাহিনীকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফস অব স্টাফের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ার সামরিক বাহিনীর পাশে দাঁড়াবে ইরান।
-
ইসরাইল, আমেরিকা ধসে পড়ছে; অনেক বড় কিছুই ঘটছে
মে ১০, ২০২৩ ১৪:০৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার ধ্বংস প্রত্যক্ষ করছে বিশ্ব।
-
আমেরিকার পিছু না ছাড়লে ইউরোপও বিপদে পড়বে: ইরান
মে ১০, ২০২৩ ১২:৫৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, আমেরিকা ক্রমেই পতনের দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো বিশেষকরে ইউরোপ যদি তাদের অন্ধ সমর্থনের পথ থেকে সরে না আসে তাহলে তাদেরও একই অবস্থা হবে, তারাও পিছিয়ে পড়বে।
-
বিশ্বের সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রাডার ইরানের হাতে
মে ১০, ২০২৩ ০৫:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রাডার ব্যবস্থা রয়েছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র ও রাডার শত্রুদের চোখে কাটা হয়ে দেখা দিয়েছে।
-
ইরানের বিরুদ্ধে ওষুধ নিষেধাজ্ঞা পশ্চিমাদের মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত
মে ০৯, ২০২৩ ১৪:১৮ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞার কারণে গত ১ বছরে ৬৬২ থ্যালাসেমিয়া রোগীর মৃত্যু হয়েছে। সোমবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ইরানের থ্যালাসেমিয়া রোগীদের সেবা প্রদান সমিতির প্রধান ইউনুস আরব ওই তথ্য দিয়েছেন।
-
রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার পঞ্চম পর্বে বিজয়ীর নাম ঘোষণা
মে ০৯, ২০২৩ ১২:১০রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর পঞ্চম পর্বে মোট ২০৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছেন সবাই। উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় গ্রামের সিনিয়র শ্রোতা ফয়সাল আহমেদ সিপন।