-
প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের চরম সহিংস আচরণ
ডিসেম্বর ২৫, ২০২২ ০৬:১৩ফ্রান্সের রাজধানী প্যারিসে এক বর্ণবিদ্বেষী বৃদ্ধের গুলিবর্ষণে তিন কুর্দি নাগরিকের নিহত হওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভ দমন করতে গিয়ে পুলিশ চরম সহিংস আচরণ করেছে। এ সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশ চড়াও হলে তারা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
-
'অতীত দিনের স্মৃতি, কেউ ভোলে না কেউ ভোলে'
ডিসেম্বর ২৪, ২০২২ ১৭:৪৯১৯৮২ সাল। মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছি বিজ্ঞান বিভাগে। পড়াশোনার যথেষ্ট চাপ থাকা সত্ত্বেও রেডিও শোনার নেশা কিন্তু ছাড়তে পারিনি। এরইমধ্যে বিবিসির বদৌলতে ইরান-ইরাক যুদ্ধের খবর আমাদের এই প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে। সন্ধ্যা ৭ টা বাজলেই নিজ বাড়িতে কিংবা মুদির দোকান ও চায়ের দোকান- সর্বত্র মানুষের ভিড় খবর শোনার জন্য। কারণ একটাই। ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যুদ্ধে কতটা জয়লাভ করল, কতটা ইরানের জায়গা দখল করল- তা জানা।
-
রাশিয়ার বৃদ্ধাশ্রমে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২২
ডিসেম্বর ২৪, ২০২২ ১৭:৩৪রাশিয়ার সাইবেরীয় শহর কেমেরভোতে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
-
আফগান বিশ্ববিদ্যালয়ে মেয়েদের শিক্ষা চালু করতে সহযোগিতার প্রস্তাব দিল ইরান
ডিসেম্বর ২৪, ২০২২ ১৬:০৮আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াশোনা চালুর ক্ষেত্রে সহযোগিতা করতে চায় তেহরান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সহকারি পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ রাসুল মুসাভি বলেছেন, ইরান অনলাইনসহ বিভিন্ন উপায়ে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের পড়াশোনা চালু করতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।
-
ইরানের বিরুদ্ধে জেলেনেস্কির অভিযোগের পুনরাবৃত্তি এবং তেহরানের প্রতিক্রিয়া
ডিসেম্বর ২৪, ২০২২ ১৫:৩৫মার্কিন কংগ্রেসে দেয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির তেহরান বিরোধী অভিযোগের পুনরাবৃত্তি ও অশালীন বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। একই সঙ্গে তিনি বলেছেন, জেলেনস্কির জানা উচিত যে এসব ভিত্তিহীন অভিযোগের জন্য ইরানের কৌশলগত ধৈর্যের একটা সীমা আছে।
-
সাংবাদিকদের মূর্তির মত দাঁড়িয়ে থাকতে হবে: মন্তব্য সুজন সম্পাদকের
ডিসেম্বর ২৪, ২০২২ ১৫:৩৩রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহে ইচ্ছুক গণমাধ্যমকর্মীদের জন্য ১৩টি নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্দেশনার মধ্যে ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন সাংবাদিকরা। তবে ভোটকেন্দ্রে ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে। একইসঙ্গে সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
-
ফের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ডিসেম্বর ২৪, ২০২২ ১৫:১৯দশমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক পদেও পুনর্নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
করোনা রুখতে রাজ্যগুলোকে অক্সিজেন সরবরাহ ও ভেন্টিলেটর ঠিক রাখার নির্দেশ
ডিসেম্বর ২৪, ২০২২ ১৫:১৮ভারতে করোনার মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রাজ্য সরকারগুলোকে চিঠি পাঠিয়ে অক্সিজেন সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখতে নির্দেশ দিয়েছে।
-
আওয়ামী লীগই দেশের মানুষের অধিকার এবং গণতন্ত্রকে আগলে রেখেছে: শেখ হাসিনা
ডিসেম্বর ২৪, ২০২২ ১৫:০১বাংলাদেশের জনগণের জন্যই কাজ করে আওয়ামী লীগ। তাই দেশের স্বার্থ এতটুকুও নষ্ট হতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে, আওয়ামী লীগ সরকারই দেশে সামগ্রিক উন্নয়ন-অগ্রযাত্রা এনেছে।
-
তেলের উৎপাদন কমানোর হুমকি দিল রাশিয়া
ডিসেম্বর ২৪, ২০২২ ১৪:২৯রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যেসব দেশ রাশিয়ার তেলের মূল্যসীমা বেঁধে দিয়েছে এবং সেগুলো মেনে চলছে তাদের কাছে মস্কো তেল বিক্রি করবে না। একই সঙ্গে তিনি বলেছেন, প্রয়োজনে রাশিয়া প্রতিদিন ৫ থেকে ৭ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে।