সর্বশেষ খবর
  • কে এই আরটিন যার মাথায় চুমু খেলেন ইরানের সর্বোচ্চ নেতা?

    কে এই আরটিন যার মাথায় চুমু খেলেন ইরানের সর্বোচ্চ নেতা?

    নভেম্বর ০২, ২০২২ ১৭:৩৩

    ইরানের ফার্স প্রদেশের শিরাজ শহরে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় আহত শিশু আরটিন আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে দেখা করেছে। শিশুটি ঐ সন্ত্রাসী হামলায় তার বাবা, মা ও ভাইকে হারিয়েছে।

  • ‘আমরা সকলেই নাগরিক, এখানে ওসব করতে দেবো না’

    ‘আমরা সকলেই নাগরিক, এখানে ওসব করতে দেবো না’

    নভেম্বর ০২, ২০২২ ১৭:০৫

    ভারতের গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এসব রাজনীতি বন্ধ করো। গুজরাটে নির্বাচন আসছে বলে এসব করছে। আমরা এগুলো করতে দেবো না। আমরা সবাই নাগরিক। এটাই আমার তত্ত্ব।’ তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।

  • আমেরিকার পতনের কয়েকটি লক্ষণের কথা জানালেন ইরানের সর্বোচ্চ নেতা

    আমেরিকার পতনের কয়েকটি লক্ষণের কথা জানালেন ইরানের সর্বোচ্চ নেতা

    নভেম্বর ০২, ২০২২ ১৬:৩১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বের অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে আমেরিকার পতন শুরু হয়ে গেছে। আমেরিকার অভ্যন্তরে অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক ক্ষেত্রে নজিরবিহীন সমস্যা থেকে শুরু করে সেদেশে রক্তক্ষয়ী বিভক্তি ও মতবিরোধের ঘটনাগুলোতে এই পতনের লক্ষণগুলো স্পষ্ট।

  • রেডিও তেহরানের অক্টোবর মাসের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা

    রেডিও তেহরানের অক্টোবর মাসের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা

    নভেম্বর ০২, ২০২২ ১৬:০২

    ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় ২০২২ সালের অক্টোবর মাসের ফল ঘোষণা করা হয়েছে।

  • নতুন ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠীর চমকপ্রদ ধারাবাহিক সাফল্য! আতঙ্কিত ইসরাইল!

    নতুন ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠীর চমকপ্রদ ধারাবাহিক সাফল্য! আতঙ্কিত ইসরাইল!

    নভেম্বর ০২, ২০২২ ১৫:৫৭

    ফিলিস্তিনের নতুন সংগ্রামী দল 'আরিন আল আসওয়াদ' (The Lions’ Den) বা 'সিংহদের গুহা' দখলদার ইসরাইলের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার ইহুদিবাদী শাসকগোষ্ঠী এই দলকে মুছে ফেলতে পারবে বলে ভাবলেও হতাশার মধ্যে রয়েছে এবং তারা এ দল সম্পর্কে কিছুই জানে না। 

  • শস্য রফতানি চুক্তিতে আবার ফিরেছে রাশিয়া

    শস্য রফতানি চুক্তিতে আবার ফিরেছে রাশিয়া

    নভেম্বর ০২, ২০২২ ১৫:৪৮

    রাশিয়া আবারো কৃষ্ণসাগরের করিডোর দিয়ে ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে। তুরস্ক এবং জাতিসংঘ এ বিষয়ে ইউক্রেনের কাছ থেকে লিখিত নিরাপত্তা নিশ্চয়তা নেয়ার পর মস্কো শস্য রফতানি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) একথা জানিয়েছে।

  • 'রেডিও তেহরান সত্যের প্রতিফলক এবং শান্তির বার্তাবাহক'

    'রেডিও তেহরান সত্যের প্রতিফলক এবং শান্তির বার্তাবাহক'

    নভেম্বর ০২, ২০২২ ১৫:৩৩

    প্রিয় রেডিও তেহরান, সারাদিনের জীবন সংগ্রামের ঘাতপ্রতিঘাতে যখন আমি বিধ্বস্ত, ক্লান্ত, স্বৈরাচারের আস্ফালনে অপমানিত ঠিক সেই সন্ধ্যায় তোমার হিমেল মৃদুমন্দ সজীব শব্দ তরঙ্গের সমীরণ আমাকে সতেজ করে তোলে, মানবতার সারণীতে আমি আমার অস্তিত্বকে খুঁজে পাই। আজ রেডিও তেহরান কেন আমার কাছে এত প্রিয়, রেডিও তেহরান কিভাবে আমাকে সমৃদ্ধ করে চলছে সেটাই লিখব।

  • অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া নিয়ে দিলীপ ঘোষ- জয়প্রকাশ মজুমদার পাল্টাপাল্টি বাকযুদ্ধ

    অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া নিয়ে দিলীপ ঘোষ- জয়প্রকাশ মজুমদার পাল্টাপাল্টি বাকযুদ্ধ

    নভেম্বর ০২, ২০২২ ১৫:১৩

    ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দিলীপ ঘোষ এমপি বলেছেন, অনুব্রত মণ্ডল জামিন পেলে বীরভূমের পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে না। রক্তাক্ত নির্বাচন হবে। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।

  • 'রেডিও তেহরানে বিশ্বমোড়লদের মুখোশ উন্মোচনে সাহসী পদক্ষেপের পদধ্বনি শুনি'

    'রেডিও তেহরানে বিশ্বমোড়লদের মুখোশ উন্মোচনে সাহসী পদক্ষেপের পদধ্বনি শুনি'

    নভেম্বর ০২, ২০২২ ১৫:১০

    প্রিয় রেডিও তেহরান, হেমন্তী শুভেচ্ছা গ্রহণ করুন। প্রাত্যহিক অভ্যেসে অথবা যাপিত জীবনের নিষ্পেষণ থেকে নিস্তার পেয়ে প্রতি রাতেই আমার অবসরের সঙ্গী হয় প্রিয় মোবাইল ফোন! কত কী দেখি, কত কী শুনি! আজ (৩০ অক্টোবর, ২০২২) রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন শুনে অত্যন্ত প্রীত হলাম, সেই বার্তা জানাতেই এই চিঠি।