-
এবার বাবুল-ইলিয়াসের বিরুদ্ধে পিবিআই প্রধান বনজের মামলা
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৯:২৫চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ড নিয়ে ‘মিথ্যা ও অসত্য তথ্য’ প্রচার করার অভিযোগে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও আমেরিকাপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।
-
দুর্নীতির তদন্তে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ বিধায়ক মানিক ভট্টাচার্যকে
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৬:২৩ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা হাইকোর্ট বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে।
-
আইএইএ-কে শর্ত দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৫:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র নানা তৎপরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, ইরানের কাছে এটা গ্রহণযোগ্য নয়।
-
আমিরাতের কাছ থেকে মাত্র এক ট্যাংকার এলএনজি পেয়েছে জার্মানি: গণমাধ্যম
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৫:২০অনেক দেন দরবারের পর সংযুক্ত আরব আমিরাতের র কাছ থেকে মাত্র এক ট্যাংকার এলএনজি কিনতে সক্ষম হয়েছে জার্মানি। এ বিষয়ে বার্লিনের সঙ্গে আবুধাবির একটি চুক্তি হয়েছে তাবে তা বাধ্যতামূলক নয় বলে জানা গেছে।
-
‘ইরান-বিরোধী হামলার উৎসমূলে আঘাত করতে দ্বিধা করবে না আইআরজিসি’
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৪:৪২ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফরুশান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যদি কোনো শক্তি হামলা চালায় তাহলে সে যেই হোক না কেন তার উৎসমূলে আঘাত করতে আইআরজিসি দ্বিধা করবে না।
-
বাংলাদেশে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় ইরানের শোক
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৪:৩১বাংলাদেশের পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
পর্যটকদের বাংলাদেশে আগমনের সুবিধার্থে ইতিপূর্বে প্রদত্ত নিষেধাজ্ঞা বাতিল করার প্রস্তাব
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৩:৫৫বিদেশী পর্যটকদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভ্যাকসিন সনদ প্রদর্শনপূর্বক দেশে প্রচলিত স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে ইতিপূর্বে প্রদত্ত নিষেধাজ্ঞা বাতিল করা যেতে পারে বলে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সুপারিশ করেছেন।
-
করতোয়ায় নৌকা ডুবি: নিহত বেড়ে ৬৫
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১৩:১৯পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় একের পর এক ভেসে উঠছে নিখোঁজদের লাশ। সোমবার গভীর রাত থেকে আজ বেলা ২টা পর্যন্ত আরও ১৫ জনের লাশ উদ্ধার হয়েছে। বোদা উপজেলার আউলিয়া ঘাট, দেবীগঞ্জের করতোয়া ঘাট এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় নদী থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গত তিনদিনে লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ১২ জন।
-
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ইরানে লাখো মানুষের বিক্ষাভ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১২:২৩গত পরশু ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)এর ওফাত ও ইমাম হাসান (আ.) এর শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে ইরানের লাখ লাখ মানুষ বিভিন্ন সভা সেমিনার ও শোক র্যালিতে অংশ নিয়ে ইরানে সম্প্রতি পবিত্র কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্মীয় মূলবোধ রক্ষার পাশাপাশি ইসলামি শাসন ব্যবস্থার প্রতি সমর্থন ঘোষণা করেছে।
-
‘রেডিও তেহরান শুনতে শুনতে কল্পনার ডানায় ভর করে উড়ে যাই সুদূর ইরানে’
সেপ্টেম্বর ২৭, ২০২২ ০৮:৫৪জনাব, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি। সিঁদুরের সাজে সন্ধ্যার আকাশ। সূর্য জানায় পৃথিবীকে বিদায় সম্ভাষণ। আর তার পরেই নেমে আসে রাত্রির ঘোর কালো অন্ধকার। রাতের এই অন্ধকারে যখন গোটা নওপাড়া ঘুমের কোলে ঢলে পড়ে, আমি তখন শারীরিক অসুস্থতা নিয়েই রেডিও কিংবা মোবাইল ফোনটি হাতে নিয়ে শুনতে থাকি আমার সেই চার দশকের প্রিয় সাথী রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান।