জর্ডান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও নিরাপত্তা চুক্তি বাতিলের আহ্বান বিশিষ্টজনদের
https://parstoday.ir/bn/news/west_asia-i161556-জর্ডান_থেকে_মার্কিন_সেনা_প্রত্যাহার_ও_নিরাপত্তা_চুক্তি_বাতিলের_আহ্বান_বিশিষ্টজনদের
পার্সটুডে- আজ (বুধবার) ভোরে জর্ডানের বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক, সাংস্কৃতিক, জাতীয় ও উপজাতীয় ব্যক্তিত্ব এক যৌথ বিবৃতিতে দেশ থেকে বিদেশি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
(last modified 2026-07-22T04:24:52+00:00 )
জুলাই ২২, ২০২৬ ১২:৫৪ Asia/Dhaka
  • জর্ডান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও নিরাপত্তা চুক্তি বাতিলের আহ্বান বিশিষ্টজনদের

পার্সটুডে- আজ (বুধবার) ভোরে জর্ডানের বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক, সাংস্কৃতিক, জাতীয় ও উপজাতীয় ব্যক্তিত্ব এক যৌথ বিবৃতিতে দেশ থেকে বিদেশি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা জর্ডানের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ করে সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা ও সামরিক চুক্তি বাতিল করার অথবা তা সীমিত করার জন্য পার্লামেন্টে উপস্থাপনের আহ্বান জানান।

আল-মায়াদিন টেলিভিশনের বরাতে বিবৃতিতে বলা হয়, "জর্ডানের ভূখণ্ডে বিদেশি সেনাদের উপস্থিতি দেশটিকে এমন নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির মুখে ফেলছে, যার কোনো উপকার জর্ডানের নেই।"

তারা আরও বলেন, বিদেশি সেনাদের উপস্থিতি জর্ডানকে এমন একটি আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে, যার কোনো পক্ষ দেশটি নয়।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, জর্ডানের কৌশলগত স্থাপনাগুলোকে নিরপেক্ষ রাখতে হবে এবং অঞ্চলটির জনগণের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানে সেগুলো ব্যবহার করা যাবে না।

বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের পক্ষ জর্ডান নয়। তাই এ যুদ্ধের পরিণতি জর্ডানের জনগণের ওপর চাপিয়ে দেওয়া কিংবা এমন নীতির মূল্য জনগণকে দিতে বাধ্য করা উচিত নয়, যা তাদের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই যুদ্ধে জর্ডানের নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং যুক্তরাষ্ট্রের ছায়াতলে পক্ষপাতমূলক অবস্থানের ঝুঁকি থেকে দেশকে মুক্ত রাখতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সবশেষে তারা বলেন, জর্ডানের উচিত এমন একটি প্রকৃত নিরপেক্ষতার নীতি গ্রহণ করা, যার ভিত্তি হবে—সংঘাতের কোনো পক্ষের স্বার্থে কোনো ধরনের সামরিক বা লজিস্টিক সহায়তায় অংশ না নেওয়া।#

পার্সটুডে/এস এ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।