-
‘রেডিও তেহরান আমার আত্মার পরমাত্মীয়’
মার্চ ০৩, ২০২২ ০৮:৫৯সুপ্রিয় মহোদয়, ফাল্গুনী শুভেচ্ছা রইল। ঘুমভাঙা মাঝরাতে মনে পড়ে তোমায়। উদাস দুপুরে শঙ্খচিলের দূর আকাশে ডানা মেলা দেখে মন ছুটে যায় পারস্য উপসাগরের পাড় বেয়ে তোমার কাছে। মন খারাপের নীল খামে সবুজ ঘাসের দ্বীপে জোনাকিদের জলসায় তোমাকে খুঁজে ফিরি ভালোবাসার ফেরিওয়ালা হয়ে।
-
ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধে জড়ানোর আশঙ্কা আছে: জাখারোভা
মার্চ ০৩, ২০২২ ০৫:৩৬মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তবে রাশিয়া কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চায় বলেও তিনি দাবি করেছেন।জাখারোভা বুধবার আল জাযিরা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন।
-
প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধে অনেক টাকা ইনকাম করতাম: ট্রাম্প
মার্চ ০৩, ২০২২ ০৫:২৯সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে তিনি ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করে দেশের জন্য বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারতেন। মার্কিন নিউজ চ্যানেল ফক্স বিজনসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
-
‘ইউক্রেন থেকে প্রায় সব ইরানিকে সরিয়ে আনা সম্ভব হয়েছে’
মার্চ ০৩, ২০২২ ০৫:২৮ইউক্রেন থেকে প্রায় সব প্রবাসী ইরানিকে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, কিছু ইরানি নাগরিক নিজেদের ইচ্ছায় ইউক্রেনের বিভিন্ন শহরে থেকে গেছেন।
-
জাতিসংঘের ইউক্রেন সংক্রান্ত প্রস্তাবের তীব্র সমালোচনা করল ইরান
মার্চ ০৩, ২০২২ ০৫:১৮ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে তার তীব্র সমালোচনা করেছে ইরান। বুধবার রাতে পাস হওয়া ওই প্রস্তাবের ভোটাভুটিতে ইরান ও বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি দেশ অংশ নেয়নি। প্রস্তাবটিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের নিন্দা জানিয়ে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
-
ইউক্রেনে হামলার নিন্দায় জাতিসংঘে প্রস্তাব পাস, ভোট দেয়নি ইরানসহ ৩৫ দেশ
মার্চ ০২, ২০২২ ২২:৩৫ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
-
রাশিয়ার ৫০০, ইউক্রেনের ২৮৭০ সেনা নিহত: মস্কোর বিবৃতি
মার্চ ০২, ২০২২ ২২:০২ইউক্রেনে গত এক সপ্তাহের রক্তক্ষয়ী লড়াইয়ে রাশিয়ার প্রায় ৫০০ সৈন্য নিহত ও দেড় হাজারের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে মস্কো। আজ (বুধবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এক বিবৃতিতে এ তথ্য জানান।
-
ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, এক নাবিক নিহত
মার্চ ০২, ২০২২ ২১:০৬ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হয়েছে। এতে ওই জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান (৪৭) নিহত হয়েছেন।
-
ইউক্রেন সীমান্তে শরণার্থীরা চরম দুর্ভোগ ও বৈষম্যের স্বীকার হচ্ছে
মার্চ ০২, ২০২২ ১৭:১৬জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন স্বীকার করেছে যে, ইউক্রেন সীমান্ত থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যাবার ক্ষেত্রে শরণার্থীদের মধ্যে বৈষম্য করা হয়েছে।
-
ইউরোপে প্রাকৃতিক গ্যাসের রেকর্ড মূল্যবৃদ্ধি, তেলের দাম ৭ বছরে সর্বোচ্চ
মার্চ ০২, ২০২২ ১৭:১৪ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউরোপের ইতিহাসে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ২ হাজার ২০০ ডলারের উপরে উঠেছে। ২০২১ সালে ২৩ ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ দর।