-
আল-আকসাসহ পশ্চিম তীরের মসজিদগুলোতে ইহুদিদের হামলার ব্যাপক নিন্দা
নভেম্বর ১৬, ২০২৫ ১৩:১৪পার্সটুডে- কাতার, সৌদি আরব এবং মিশরের আল-আজহার পৃথক পৃথক বিবৃতিতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের হামলা এবং পশ্চিম তীরের হাজ্জাহ হামিদাহ মসজিদে আগুন দেওয়ার নিন্দা জানিয়েছে।
-
তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ট্রাম্পের উদ্যোগ
নভেম্বর ১৬, ২০২৫ ১২:৫১পার্স-টুডে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঙ্কারার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন, রাশিয়ার এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটন এইসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল তুরস্কের ওপর।
-
গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াতসহ আট দল: গোলাম পরওয়ার
নভেম্বর ১৬, ২০২৫ ১২:৫১বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট হবে, সেখানে তাঁর দলসহ আট দল সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ বলবে। জনগণকেও গণভোটে ‘হ্যাঁ’ বলার জন্য উদ্বুদ্ধ করা হবে।
-
তাইওয়ান ইস্যুতে বেইজিং এবং টোকিওর মধ্যে উত্তেজনা বাড়ছে
নভেম্বর ১৬, ২০২৫ ১২:২২পার্সটুডে - চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় হূঁশিয়ারি দিয়ে বলেছে যে জাপান যদি তাইওয়ান ইস্যুতে বলপ্রয়োগের মাধ্যমে হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে চীনা সেনাবাহিনীর কাছ থেকে তাদের 'চূর্ণবিচূর্ণ পরাজয়ের' মুখোমুখি হতে হবে।
-
পরমাণু ইস্যুতে ইরানের প্রধান দাবি, আইএইএকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে
নভেম্বর ১৬, ২০২৫ ১২:১৮পার্সটুডে - জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির প্রতিবেদন সম্পর্কে বলেছেন: এই ধরনের প্রতিবেদন সর্বদা পেশাদার, তথ্যভিত্তিক এবং যেকোনো রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে।
-
আইএইএ'র বোর্ড অব গভর্নর্সে ইরানের বিরুদ্ধে অপতৎপরতা; উপযুক্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
নভেম্বর ১৬, ২০২৫ ১২:০৪পার্সটুডে- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র বোর্ড অফ গভর্নর্সে ইরানবিরোধী নতুন খসড়া প্রস্তাব পেশ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি রেজা নাজাফি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের এই বেআইনি পদক্ষেপ ইরানে সেফগার্ডস ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবে না।
-
আরাকচি: বিশ্ব জঙ্গলের আইনের পথে হাটছে; তবে ইরান আইন-ভিত্তিক ব্যবস্থা রক্ষা করবে
নভেম্বর ১৬, ২০২৫ ১১:৪৬পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত 'বল-ভিত্তিক ব্যবস্থার' বিরুদ্ধে সতর্ক করে দিয়ে জোর দিয়ে বলেছেন যে আন্তর্জাতিক আইন দিন দুর্বল হচ্ছে এবং এই পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার অধিকারের ভিত্তিতে যেকোনো আগ্রাসন ইরান প্রতিহত করবে।
-
বিভ্রান্তি-হতাশা'র মধ্যেও নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিয়েছে: মির্জা ফখরুল
নভেম্বর ১৬, ২০২৫ ১১:৩৭বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভ্রান্তি, হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও জাতীয় নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা এখন তৈরি হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে।
-
মাকরান উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের তেলবাহী ট্যাঙ্কার আটক করল আইআরজিসি
নভেম্বর ১৬, ২০২৫ ১০:৩৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌ ইউনিট আদালতের নির্দেশে মাকরানের দক্ষিণ উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে।
-
কেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরোধী?
নভেম্বর ১৬, ২০২৫ ০৯:০৬পার্সটুডে: সাম্প্রতিক এক জরিপের ফলাফলে দেখা গেছে, ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক নীতির পক্ষে যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত জনসমর্থন নেই।