'রেডিও তেহরান না শুনলে ইরান সম্বন্ধে ভুল ধারণা থেকে যেত'
https://parstoday.ir/bn/news/letter-i109832-'রেডিও_তেহরান_না_শুনলে_ইরান_সম্বন্ধে_ভুল_ধারণা_থেকে_যেত'
'ইরানি বালিকা যেন মরু–চারিণী/পল্লির প্রান্তর–বন মনোহারিণী'-এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানের কলি। এই গান শুনে আমি জেনে ছিলাম 'ইরান' একটি মরুভূমি প্রধান রাষ্ট্র। আর মরুভূমি মানে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, খেজুর গাছ এবং প্রাণীদের মধ্যে থাকে উট। ইরান সম্পর্কে এর বেশি কিছু জানতাম না। এই ভুল ধারণা আমার থেকেই যেত যদি না রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনতাম। ইরান সম্বন্ধে আমার সব ধারণা অজ্ঞাত থেকে যেত। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২৮, ২০২২ ০৬:৫০ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান না শুনলে ইরান সম্বন্ধে ভুল ধারণা থেকে যেত'

'ইরানি বালিকা যেন মরু–চারিণী/পল্লির প্রান্তর–বন মনোহারিণী'-এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানের কলি। এই গান শুনে আমি জেনে ছিলাম 'ইরান' একটি মরুভূমি প্রধান রাষ্ট্র। আর মরুভূমি মানে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, খেজুর গাছ এবং প্রাণীদের মধ্যে থাকে উট। ইরান সম্পর্কে এর বেশি কিছু জানতাম না। এই ভুল ধারণা আমার থেকেই যেত যদি না রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনতাম। ইরান সম্বন্ধে আমার সব ধারণা অজ্ঞাত থেকে যেত। 

২০২১ সালের জুন মাসের মাঝামাঝি সময়ে ফেসবুকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনেছিলাম। সেই থেকে আজ অবধি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। ফেসবুকে, ইউটিউবে কিংবা তাদের নিজস্ব ওয়েবসাইটে নিয়মিতভাবে শুনে থাকি। 

রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানের বিশ্ব সংবাদ, কথাবার্তা, দৃষ্টিপাত, সুখের নীড়, সুন্দর জীবন, আলাপন, গল্প ও প্রবাদের গল্প, রংধনু, স্বাস্থ্যকথা, দর্পন, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, চিঠিপত্রের আসর প্রিয়জনসহ অন্যান্য পরিবেশনাগুলো আমায় আকর্ষণ করে। 

বিশ্বসংবাদ: বিশ্বের চলমান ঘটনাবলী নিয়ে রেডিও তেহরানের সঠিক, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ আমায় আকর্ষণ করে। তাই রোজ বিশ্বের কোথায় কী ঘটনা ঘটল- তা জানার জন্য রেডিও তেহরানের ফেসবুক লাইভ প্রোগ্রামে যুক্ত থাকি। এছাড়া কথা-বার্তা অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের প্রচারিত দৈনিক বাংলা সংবাদ পত্রিকাগুলোর শিরোনাম শ্রোতাদের সামনে তুলে ধরে। তাছাড়াও দৃষ্টিপাত ও আলাপন অনুষ্ঠানে বিশ্বে চলমান ঘটনাবলী ওপর যুক্তিনিষ্ঠ পর্যালোচনা করে ঘটনার পেছনের প্রকৃত কারণ ও তার সুদুরপ্রসারি ফলাফল ব্যাখ্যা করে যা শ্রোতাদের কাছে বিষয়টি বুঝে নিতে সহজ হয়ে থাকে। 

আসমাউল হুসনা, কুরআনের আলো, রংধনু, গল্প ও প্রবাদের গল্প, সুন্দর জীবন অনুষ্ঠানের মাধ্যমে নীতি-নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ, মানবিকতা, সততা প্রভৃতি গুণাবলীর শিক্ষা পাওয়া যায়। আর এইসব শিক্ষা শ্রোতাগণকে সৎ পথে পরিচালিত  হতে সহযোগিতা করে। 

স্বাস্থ্যকথা: এই অনুষ্ঠানে বিশিষ্ট অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকে যা শুনে অনেক শ্রোতা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে রোগ ব্যাধি থেকে দূরে থাকে। সম্প্রতি স্বাস্থ্যকথা অনুষ্ঠানে ব্যলিয়েটিভ কেয়ার সম্পর্কে একটি অভিনব বিষয় নিয়ে  আলোচনা করা হয়েছে যা আমার কাছে উপযুক্ত ও প্রয়োজনীয় লেগেছে। ভালো থাকার অন্যতম উপায় হল সুস্থ থাকা। তার সুন্দর পরামর্শ পেয়েছি এই অনুষ্ঠানে। 

ইরান ভ্রমণ: ইরান ভ্রমণ অনুষ্ঠান থেকে জেনেছি ইরানের ভূ-প্রকৃতি, আবহাওয়া, জলবায়ু, নদ-নদী, পাহাড়-পর্বত, সংস্কৃতি, দর্শনীয় স্থান, চাষবাস এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি  সম্বন্ধে। 

সুখের নীড়: সুখের নীড় অনুষ্ঠান থেকে জেনেছি ইরানের সামাজিক জীবন, খাদ্য ইত্যাদি বিষয়ে। ইরানের অধিবাসীদের বিবাহ অনুষ্ঠান কীভাবে অনুষ্ঠিত হয় সবেই জানা সম্ভব হয়েছে এ অনুষ্ঠানের মাধ্যমে। 

এছাড়াও নিয়মিত অনুষ্ঠান শোনার মাধ্যমে জেনেছি ইরান একটি ইসলামিক সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাদের ভাষা ফারসি। ইসলাম তাদের ধর্ম। ইরান অর্থনৈতিকভাবে একটি উন্নত দেশ। খেলাধুলাতেও তারা উন্নত। অলিম্পিক গেমসে ইরানের খেলোয়াড়রা স্বর্ণপদক অর্জন করে। গতবছর প্যারা অলিম্পিকে ২৪টি পদক পেয়েছিল তার মধ্যে ১২টি স্বর্ণপদক। বৈশ্বিক মহামারী করোনার ভ্যাকসিন তৈরিতেও ইরান সক্ষম। ইরানের জনগণ তাদের নিজের দেশের তৈরি ভ্যাকসিন গ্রহণ করেছে। শিক্ষার দিক থেকেও ইরান উন্নত। ইরান একটি পরিচ্ছন্ন রাষ্ট্র। আরও জেনেছি ইরানের বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কে। 

রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শুনতে গিয়ে ভারত ও বাংলাদেশসহ অনেক জ্ঞানী-গুণী স্বনামধন্য মানুষের সাথে আমার মিতালী গড়ে উঠেছে। এই মিতালী হল সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বপূর্ণ। এই ভ্রাতৃত্বপূর্ণ মধুর সম্পর্ক আজীবন অটুট থেকে যাক এই প্রার্থনা করি। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমার জীবন ধন্য। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শুনতে গিয়ে আমার জীবন স্নিগ্ধ ও সমৃদ্ধ হল।

রেডিও তেহরান বাংলা, তাই কবি গুরুর ভাষা ধার করে বলতে ইচ্ছে করে-

"কত অজানারে জানাইলে তুমি
কত ঘরে দিলে ঠাঁই
দূরকে করিলে নিকট, বন্ধু
পরকে করিলে ভাই। "

পরিশেষে রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কলাকুশলী এবং কর্মীবৃন্দ ও আমার প্রিয় শ্রোতা বন্ধুদেরকে জানাই অন্তরের অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান দীর্ঘজীবী হোক। 

 

মনীষা রায়

মেখলিগঞ্জ, কোচবিহার,

পশ্চিমবঙ্গ, ভারত। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।