শ্রোতাদের মতামত
'রেডিও তেহরান শ্রোতাবান্ধব অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে'
সুপ্রিয় মহোদয়। আসসালামু আলাইকুম। সবার প্রতি রইল আমার একরাশ প্রীতি আর শুভেচ্ছা। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। ফেসবুক লাইভে বা পার্সটুডে ওয়েব সাইটে নিয়মিত অনুষ্ঠান শুনে থাকি। অনুষ্ঠান শোনার পাশাপাশি মাঝে মধ্যে আমার প্রিয় অনুষ্ঠান প্রিয়জনের নিকট ই-মেইল চিঠি লিখে থাকি।
রেডিও তেহরান তার সাধ্যের মধ্যে শ্রোতাবান্ধব অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে শ্রোতাদের আকৃষ্ট করার জন্য আইআরআইবি ফ্যান ক্লাবের মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করছে। উপহার সামগ্রী ও সনদপত্র পাঠিয়ে শ্রোতাদের মন জয় করে চলেছে। ফলে শ্রোতারা উপহারসামগ্রী পেয়ে অতি উৎসাহিত হয়ে অনুষ্ঠান শোনার প্রতি আকৃষ্ট হচ্ছে।
রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানসূচীতে যে সকল অনুষ্ঠার অন্তর্ভুক্ত হয়েছে সবগুলোই সময়োপযোগী ও বাস্তবমুখী। বিশ্বসংবাদ, কুরআনের আলো, দৃষ্টিপাত, রংধনু, প্রিয়জন, কথাবার্তাসহ সকল অনুষ্ঠানই আমার নিকট খুব ভালো লাগে। কথাবার্তা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের প্রতিদিনের গুরুত্বপূর্ন সংবাদ ও তার বিশ্লেষণ শোনা যায় যা আমাকে বর্তমান আপডেট খবরাখর জানতে সহায়তা করে। আরও একটা বিষয় আমাকে আকৃষ্ট ও অনুপ্রাণিত করে ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার মাধ্যমে দেশ-বিদেশের অনেক শ্রোতাবন্ধুর সাথে পরিচিত হয়ে যোগাযোগের পথ সুগম ও সুদৃঢ় হয়। আগামীতে রেডিও তেহরান সবার মনের মতো করে অনুষ্ঠান সাজিয়ে বিশ্ব দরবারে এক নম্বর বেতারের তালিকায় নাম লেখাবে বলে আমার প্রত্যাশা।
পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মত শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদান্তে,
মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা
গ্রাম: ছোট জামবাড়িয়া, ডাকঘর: বড়গাছীহাট,
উপজেলা: ভোলাহাট, জেলা: চাঁপাই নবাবগঞ্জ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।