শ্রোতাদের মতামত
‘গ্রামে-গঞ্জে এখনও রেডিও তেহরানের কদর আছে’
আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশাকরি আল্লাহ তায়ালার কৃপায় সবাই কুশলেই আছেন। দীর্ঘদিন আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পত্র লিখা হয়নি নানান কাজে ব্যস্ততার কারণে। তবে অনুষ্ঠান শুনতে কোনদিনই ভুল করিনি।
সারাদিন কাজের ব্যস্ততা থাকলেও বিশ্বের ঘটে যাওয়া নানান খবর জানতে রেডিও তেহরানই আমার একমাত্র ভরসা।
আমি রেডিও তেহরানের সঙ্গে যুক্ত হই ৮০’র দশকে। রেডিও তেহরান ছাড়া সঙ্গে যুক্ত ছিলাম বহিঃবিশ্বের বেশ কয়েকটি শর্টওয়েভ বেতারের। অন্য সব বেতারের শর্টওয়েভ বন্ধ হয়ে যায়। কিন্তু রেডিও তেহরান এখনও বন্ধ হয়নি। এটা আমাদের বাড়তি পাওনা।
রেডিও তেহরান সত্য কথা বলে. সঠিক সংবাদ পরিবেশন করে। গ্রামে-গঞ্জে এখনও রেডিও তেহরানের কদর আছে। রেডিও তেহরানের খবরের প্রতি মানুষ বিশ্বাস রাখে। রেডিও তেহরান ন্যায় ও সত্যের বাণী প্রচার করে।
আমি বাস করি অজপাড়া গাঁয়ে। কর্ম সূত্রে থাকি ২০ কিমি দূরে। মুর্শিদাবাদ ঐতিহাসিক জেলা। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী। মুর্শিদাবাদের শ্রোতা সংখ্যা বেশি। তাই আপনাদের কাছে আবেদন রাখছি মুর্শিদাবাদে একটি শ্রোতা সম্মেলন করুন। সদর শহর বহরমপুরে সম্মেলন করলে মতবিনিময়ের মাধ্যমে শ্রোতা বৃদ্ধি পাবে।
জাকির হোসেন
সভাপতি ভি আর এল ক্লাব
নওপাড়া শিমুশিয়া
থানা: বহরমপুর, জেলা: মুর্শিদাবাদ
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।