শ্রোতাদের মতামত
'মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্বাধীনতার উৎস কেবল ইরান'
মধ্যপ্রাচ্যের বেশকিছু রাষ্ট্রের ইসলামি চেতনাহীন পররাষ্ট্রনীতি ও সাম্রাজ্যবাদীদের তোষণনীতি বিশ্বের মুসলিম ইতিহাসকে কলুষিত করছে যা অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর স্বর্ণালী মুসলিম ইতিহাসের পরিপন্থি। তাদের অনুসৃত নীতির কারণে ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, ইরাক প্রভৃতি স্থানে মুসলমানদের রক্ত ঝরছে। কেবলমাত্র ইরানই মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতজানুহীন রাষ্ট্র- যা ইসলামি ঐতিহ্যের বিজয় কেতনকে উন্নত রেখেছে।
রেডিও তেহরান চিঠি লিখতে গেলেই প্রথমে লিখতে হয় ইরানের বুদ্ধিদীপ্ত, সাহসী ও ইসলামি আদর্শে অনুপ্রাণিত পররাষ্ট্রনীতি ও অবস্থানের কথা। রেডিও তেহরানে প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠানের শিরোনামে বিকশিত হচ্ছে স্বাধীনতার প্রত্যয়, মুসলিম ঐক্যের আহ্বান এবং ইসলামী দর্শনের আলোক প্রভা।
আমার বিশ্বাস মধ্যপ্রাচ্যে ইরানের উত্থান সাম্রাজ্যবাদীদের জন্য জগদ্দল পাথরস্বরূপ, যে কারণে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের মানচিত্র এইরূপ। তারা জানে ইরানকে সরাসরি সামরিকভাবে আঘাত করে আশানুরূপ ফল পাওয়া যাবে না, বরঞ্চ চোরাবালিতে ফেঁসে যাওয়ার সম্ভাবনাই বেশী। তাই সাম্রাজ্যবাদীদের আক্রমণের নীতি বদলে গেছে। যুব সমাজকে আধুনিকতার নামে বিভ্রান্ত করে সরকারে বিরুদ্ধে পথে নামানোর চেষ্টা চলছে। এখানে সাম্রাজ্যবাদীরা 'এক ঢিলে দুই পাখি' মারার চেষ্টা চালাচ্ছে- একদিকে ইসলামী আদর্শ ধ্বংস করা অপরদিকে যুবসমাজ অভ্যন্তরীণ গোলযোগ তৈরি করে সরকারের পতন ঘটানো। সম্প্রতি মাহসা আমিনীর ঘটনাটি তার প্রকৃষ্ট উদাহরণ, যদিও প্রত্যেকটি মৃত্যু বেদনাদায়ক।
অন্যদিকে কতিপয় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের রাষ্ট্রনায়ক নিজেরা শাসক হিসেবে মোটেই উপযুক্ত নয়, তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সাম্রাজ্যবাদীদের ঘরে ডেকে আনছেন, যা আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি স্বরূপের। যাদের হাত ধরেই জন্ম নিচ্ছে গোষ্ঠী সন্ত্রাস। ফলে ঐ অঞ্চলের শান্তি অগ্রগতি বিঘ্নিত হচ্ছে, কুখ্যাত ইসরাইলের পরিধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
যাইহোক, এসব বিষয় নিয়ে ইরান অত্যন্ত শক্ত ও সচেতন। উদাহরণস্বরূপ আজকে রেডিও তেহরানের ওয়েবসাইটে প্রকাশিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির বক্তব্য উল্লেখযোগ্য। তিনি বলেছেন, "আমেরিকা, ইসরাইল ও তাদের আঞ্চলিক মিত্ররা সকলে মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে, সেই যুদ্ধক্ষেত্রকেই তাদের কবরস্থানে পরিণত করা হবে।"
অবশেষে উল্লেখ করতে মন চাইছে মার্কিন বিশ্লেষক হান্টিং টনের একটি উক্তি, তিনি বলেছেন- 'রাজনৈতিক ইসলাম অনুপ্রেরণা পেয়েছে ইরানের ইসলামী বিপ্লবের কাছ থেকে'।
রেডিও তেহরান থেকে প্রকাশিত ধারাবাহিক 'আলোকোজ্জ্বল দেশ প্রভাত' আমাকে উজ্জীবিত করে, আশাকরি আপনাদেরকেও করবে। সকলে ভালো থাকুন।
ধন্যবাদান্তে
মহম্মদ ঘোরী শাহ
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।