'শ্রোতাদের আরেকটি দাবি পূরণ করল রেডিও তেহরান'
https://parstoday.ir/bn/news/letter-i116532-'শ্রোতাদের_আরেকটি_দাবি_পূরণ_করল_রেডিও_তেহরান'
সালামুন আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ'র অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৯, ২০২২ ১১:৪৩ Asia/Dhaka
  • 'শ্রোতাদের আরেকটি দাবি পূরণ করল রেডিও তেহরান'

সালামুন আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ'র অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন।

মহান আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাখ্যামূলক অনুষ্ঠান আসমাউল হুসনা'র পরিবর্তে গত ২০ নভেম্বর ২০২২ থেকে নতুন ধারাবাহিক আলোচনামূলক 'নারী: মানব ফুল' অনুষ্ঠানের যাত্রা শুরু হলো।

'দীর্ঘদিন ধরে শ্রোতারা নারী বিষয়ক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইরানের নারী সমাজ তথা ইসলামের মহীয়সী নারী, নারীদের অধিকার, মর্যাদা প্রভৃতি বিষয় নিয়ে আলাদা একটি অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন। নারী বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠান 'নারী: মানব ফুল' অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রোতাদের আরেকটি দাবি পূরণ করল রেডিও তেহরান বাংলা।

ইরানের নারী বিষয়ে অনেক কথা জানার জানালা হয়ে উঠুক এই অনুষ্ঠানটি এই কামনা করি। কারণ ইরানি নারীদের নিয়ে পাশ্চাত্যের মিডিয়া যেভাবে দেখায় সেটাই সকলে জানে। এই জানার বাইরে জানার পরিধি বাড়ুক আর সঠিক তথ্য ছড়িয়ে পড়ুক বাংলাভাষী শ্রোতাদের মাঝে। এসবের বাইরেও ইসলামে যুগে যুগে মহীয়সী নারীদের জীবনী, তাঁদের মর্যাদা, আত্মত্যাগ, বীরত্ব এসবও জানার সুযোগ ঘটবে আশা করি।

সুন্দর ও তাৎপর্যপূর্ণ একটি সুন্দর অনুষ্ঠানের সূচনা করে আবার ও রেডিও তেহরান প্রমাণ করলো যে, শ্রোতাদের মতামত কে কতটা গুরুত্ব দেয়!

সবশেষে, রেডিও তেহরান এর প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করে শেষ করছি।

 

শুভেচ্ছান্তে,

এস এম নাজিম উদ্দিন

বারুইপাড়া, মুর্শিদাবাদ

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯