রেডিও তেহরানের 'নারী: মানব ফুল' একটি অসাধারণ অনুষ্ঠান
https://parstoday.ir/bn/news/letter-i120306-রেডিও_তেহরানের_'নারী_মানব_ফুল'_একটি_অসাধারণ_অনুষ্ঠান
আসসালামু আলাইকুম। আশা করি খোদার মেহেরবাণীতে ভালো আছেন। আপনি অবগত আছেন যে, আমি রেডিও তেহরানের একজন একনিষ্ঠ পুরাতন শ্রোতা। করোনা ভাইরাসের বিরতির কারণে লেখালেখিও বাদ পড়েছে কিন্তু রেডিও তেহরান শোনা বাদ পড়েনি।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
মার্চ ০২, ২০২৩ ১৮:০৮ Asia/Dhaka
  • রেডিও তেহরানের 'নারী: মানব ফুল' একটি অসাধারণ অনুষ্ঠান

আসসালামু আলাইকুম। আশা করি খোদার মেহেরবাণীতে ভালো আছেন। আপনি অবগত আছেন যে, আমি রেডিও তেহরানের একজন একনিষ্ঠ পুরাতন শ্রোতা। করোনা ভাইরাসের বিরতির কারণে লেখালেখিও বাদ পড়েছে কিন্তু রেডিও তেহরান শোনা বাদ পড়েনি।

রেডিও তেহরানের সাপ্তাহিক পরিবেশনা 'নারী: মানব ফুল' একটি অসাধারণ অনুষ্ঠান যা নারীদের পথিকৃত হিসেবে ভূমিকা রাখে। গত ১৯ ফেব্রুয়ারি ওয়েবসাইটে প্রকাশিত 'নারী: মানব ফুল' অনুষ্ঠানের পঞ্চম পর্ব শুনলাম। এই পর্বে অত্যন্ত সুনিপুণভাবে ইসলামপূর্ব যুগের আরব সমাজের নারীদের অমানবিক অবস্থার বিষয়ে আলোকপাত করা হয়েছে। অনুষ্ঠানের এই পর্ব শুনে শ্রোতারা সহজেই অনুমান করতে পারবে যে, তদানীন্তন সময়ে নারীরা কত মূল্যহীন ছিল। তাদের সামাজিকভাবে কত অবহেলার চোখে দেখা হতো? সামাজিক শোষণ, বঞ্চনা ও অবজ্ঞায় ভরা নারী জাতিকে সমাজের উচ্চ আসনে বসিয়েছিলেন, আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)।  আশা করি আগামী দিনগুলোতে সেইসব বিষয়ে আলোচনা করা হবে।

বর্তমান সময়ে যদি নারীবাদীদের চোখে আঙুল দিয়ে দেখানো হয় তবুও তারা এসব কথা কানে তুলবে না। বরং বর্তমানে নারী স্বাধীনতার নামে নারীদেরকে যেভাবে কর্মস্থলে, বাসে, শিক্ষা প্রতিষ্ঠানে হেনস্থার শিকার হতে হয় তা শুধু মাত্র নারীদের সম্মানিত করার ইসলামী দৃষিভঙ্গির বাস্তবায়ন না থাকার কারণে। আশা করি এই অনুষ্ঠান তথাকথিত নারী বাদীদের ঘুম ভাঙাতে সাহায্য করবে।

এই ধরনের সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানকে আন্তরিক মোবারকবাদ। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি।

 

শুভেচ্ছান্তে,

সুলতান মাহমুদ সরকার

সভাপতি, সেতু রেডিও ফ্যান ক্লাব

পোঃ ফেটগ্রাম, উপঃ মান্দা

জেলাঃ নওগাঁ-৬৫১১, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।