'রেডিও তেহরানের বিশ্বসংবাদ না শুনলে আমার ঘুমই আসে না'
https://parstoday.ir/bn/news/letter-i123050-'রেডিও_তেহরানের_বিশ্বসংবাদ_না_শুনলে_আমার_ঘুমই_আসে_না'
পত্রের প্রথমে রেডিও তেহরানের সকল কর্মকর্তাকে আমার সালাম রইল। রেডিও তেহরানের জন্য আমার বুকভরা ভালোবাসা। সুশৃঙ্খল আর চমৎকার উপস্থাপনার জন্য আশরাফুর রহমান, নাসির মাহমুদ ভাই ও আকতার জাহান আপুকে উষ্ণ শুভেচ্ছা। তাদের উপস্থাপনা শুনে আমি মুগ্ধ হয়ে প্রতিজ্ঞা করেছি রেডিও তেহরানের প্রত্যেকটি অনুষ্ঠান শুনব সকলকে নিয়ে। আমি নতুন শ্রোতা হিসেবে রেডিও তেহরানের পাশে আছি পাশে থাকব।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১১, ২০২৩ ১১:০৯ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের বিশ্বসংবাদ না শুনলে আমার ঘুমই আসে না'

পত্রের প্রথমে রেডিও তেহরানের সকল কর্মকর্তাকে আমার সালাম রইল। রেডিও তেহরানের জন্য আমার বুকভরা ভালোবাসা। সুশৃঙ্খল আর চমৎকার উপস্থাপনার জন্য আশরাফুর রহমান, নাসির মাহমুদ ভাই ও আকতার জাহান আপুকে উষ্ণ শুভেচ্ছা। তাদের উপস্থাপনা শুনে আমি মুগ্ধ হয়ে প্রতিজ্ঞা করেছি রেডিও তেহরানের প্রত্যেকটি অনুষ্ঠান শুনব সকলকে নিয়ে। আমি নতুন শ্রোতা হিসেবে রেডিও তেহরানের পাশে আছি পাশে থাকব।

গত ২ মে মঙ্গলবার চিঠিপত্রের আসর প্রিয়জন অনুষ্ঠানের সকল পরিবেশনা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে চিঠিপত্রের আসর প্রিয়জন অনুষ্ঠানে ঢাকা আইআরআইবি ফ্যান ক্লাবের ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম রানার সাক্ষাৎকারটি এবং নতুন ধারাবাহিক 'সোনালি সময়' আমার মন কেড়ে নিয়েছে। এজন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 

আমার সবচেয়ে ভালো লাগে রেডিও তেহরানের বিশ্বসংবাদ। যা প্রতিদিন না শুনলে আমার ঘুমই আসে না।

আমার একটি বিশেষ প্রস্তাব- প্রতি সপ্তাহ বা মাসে একদিন শ্রোতাদের সাক্ষাৎকার নামে একটি অনুষ্ঠান প্রচার করার জন্য। যা প্রত্যেক শ্রোতা সরাসরি মনের কথা ও রেডিও তেহরান সম্পর্কে বিভিন্ন মতামত, পরামর্শ দিতে পারবে। এতে রেডিও তেহরান দুর্বার গতিতে এগিয়ে যাবে এবং প্রচারের দিকদিয়ে সকলের কাছে দ্রুত পৌঁছে যাবে।

শুভেচ্ছান্তে

মিয়া মোহাম্মদ ছিদ্দিক
সভাপতি, কটিয়াদী বেতার বন্ধু পরিষদ
গ্রাম: চরঝাকালিয়া, পো: জালালপুর
থানা: কটিয়াদী, জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ।

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।