'রংধনু আসর যেন পাঠশালায় বসে শিক্ষা নেওয়া'
https://parstoday.ir/bn/news/letter-i125232-'রংধনু_আসর_যেন_পাঠশালায়_বসে_শিক্ষা_নেওয়া'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মকর্তা ও শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৬, ২০২৩ ১৬:০১ Asia/Dhaka
  • 'রংধনু আসর যেন পাঠশালায় বসে শিক্ষা নেওয়া'

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মকর্তা ও শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।

আমি রেডিও তেহরানের  একজন নিয়মিত শ্রোতা‌। গত ২০২২ সালের মে মাসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে একটি মিলন মেলার আয়োজন করেছিল। সেই মিলন মেলায় রেডিও তেহরানের মনিটর মাননীয় নাজিমুদ্দিন মহাশয়ের সঙ্গে আমার দেখা হয়। তাঁর সাথে আলাপ হওয়ার পরে ওনার উৎসাহে রেডিও তেহরান-এর গুণমুগ্ধ শ্রোতা হয়ে পড়ি। এর পর রেডিও তেহরানের সাথে যুক্ত হয়ে পড়ি। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে রেডিও তেহরানের  বাংলা অনুষ্ঠান শুনছি ও নিয়মিত মতামত জানিয়ে ইমেইল করছি ৷ সোশ্যাল মিডিয়ায় রেডিও তেহরানের লাইভ অনুষ্ঠান ও খবরের লিংক শেয়ার করি নিয়মিত৷ 

গত ১ জুন বৃহস্পতিবার 'রংধনু আসর: শুনে খুব ভালো লেগেছে। এই অনুষ্ঠান থেকে বরাবরের মতোই অনেক শিক্ষা লাভ করেছি। 'রংধনু' আসর শুনে মনে হয় যেন, পাঠশালায় বসে শিক্ষক মশাই-এর কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি। 
ওই দিন রংধনু আসর অনুষ্ঠান উপস্থাপনায় গাজী আব্দুর রশীদ ভাইয়া ও আমাদের প্রিয় আপু আক্তার জাহান, ওনাদের দুইজনের কন্ঠে রংধনু আসর শুনে মুগ্ধ হলাম।
রংধনু আসর অনুষ্ঠানটি তৈরি করেন আমাদের প্রিয় আশরাফুর রহমান ভাইয়া। ধন্যবাদ রেডিও তেহরান বাংলা পরিবারকে ও আশরাফুর রহমান ভাইয়াকে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
আগামী দিনে আরো ভালো ভালো অনুষ্ঠান উপহার পাবো এই আশা রাখছি।


শুভেচ্ছাসহ
হিরামন সেখ
গ্রাম- গোংড়া, পোস্ট- রানাবন্ধ
থানা- চাপড়া, জেলা- নদীয়া
পশ্চিমবঙ্গ, ভারত।

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।