‘মরুপ্রান্তর থেকে ইথারের বন্ধু হয়ে রেডিও তেহরানের সাথে যুক্ত আছি’
আসসালামু আলাইকুম, আশা করি কুশলেই আছেন এবং কামনাও তাই। কুয়েতের মরুপ্রান্তর থেকে ইথারের বন্ধু হয়ে নিয়মিতই রেডিও তেহরানের সাথেই যুক্ত আছি এবং সরাসরি আবার কখনো ওয়েবসাইটে ঢুকে সময়ানুযায়ী পছন্দের অনুষ্ঠান শুনে ও দেখে থাকি নিয়মিত।
রেডিও তেহরান বাংলা বিভাগের সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের একরাশ প্রীতিময় শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি নতুন আঙ্গিকে প্রিয়জন ঢেলে সাজানোর জন্য। আরো খুশি হতাম প্রচারিত কিছু কিছু অনুষ্ঠানে বৈচিত্র্য, নতুনত্ব ও পরিবর্তন সাধন করলে। আমার প্রিয় ‘প্রিয়জন’ অনুষ্ঠানে আরো বেশি মেইল পড়ার অনুরোধ রাখছি এবং সময়সীমা ১৫/২০ মিনিট বৃদ্ধি করা হোক।
গত ১০ ই আগস্ট তারিখে প্রচারিত ইমাম মুসা বিন জাফর আল কাজিম (আ)-এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটির মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারলাম যা রেডিও তেহরান না শুনলে হয়তো অজানা এবং অজ্ঞই থেকে যেতাম। ধন্যবাদ রেডিও তেহরানকে এই মহান আহলে বাইতের জীবনী সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য।
নতুন ধারাবাহিক অনুষ্ঠান ‘পাশ্চাত্যে জীবন ব্যবস্থা’র প্রথম পর্ব শুনলাম। জানতে পারলাম তাদের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা, বুদ্ধিবৃত্তি দিয়ে তাদের মোকাবিলা করা হবে নতুন প্রজন্মান্তর চ্যালেঞ্জ। অসাধারণ ভালো লেগেছে নতুন ধারাবাহিকটি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গান, কবিতা, কুরবানির ইতিহাস ও শিক্ষা দিয়ে সাজানো অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য, তথ্য সমৃদ্ধ ও অনেক শিক্ষামূলক ছিল যা আমার মন কেড়েছে। অনুষ্ঠান থেকে জানতে পেরেছি সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যের মাধ্যমেই ইহকালে শান্তি আর পরকালে মুক্তি সম্ভব।
ধন্যবাদ জ্ঞাপন করছি ও কৃতজ্ঞ্যতা প্রকাশ করছি সঞ্চালক মহোদয় ও আশরাফুর রহমান ভাইকে এত সুন্দর তথ্য সমৃদ্ধ বিশেষ অনুষ্ঠানটি আমাদের উপহার দেওয়ার জন্য।
প্রেরক
শাহজালাল হাজারী, কুয়েত সিটি।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।