‘রেডিও তেহরানের মাধ্যমে ইরানের ঐতিহ্য ও নিদর্শনের বর্ণনা শুনে মুগ্ধ হই’
https://parstoday.ir/bn/news/letter-i82778-রেডিও_তেহরানের_মাধ্যমে_ইরানের_ঐতিহ্য_ও_নিদর্শনের_বর্ণনা_শুনে_মুগ্ধ_হই’
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান, বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২০ ১৩:৩৫ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরানের মাধ্যমে ইরানের ঐতিহ্য ও নিদর্শনের বর্ণনা শুনে মুগ্ধ হই’

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান, বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা।

রেডিও তেহরান হলো, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম; তাই রেডিও তেহরানের মাধ্যমে ইরানকে নানাভাবে জানতে চেষ্টা করি।

রেডিও তেহরানের সাপ্তাহিক ‘পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব’ ও ‘ইরান ভ্রমণ’ অনুষ্ঠান দু’টি আপনার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠান দুটির মাধ্যমে ইরানের নানা প্রতিভাবান দার্শনিক, কবি, সুফি, আউলিয়ার জীবন ও কর্ম সম্পর্কে যেমন জানতে পারি ঠিক তেমনই ইরানের নানা প্রদেশের চমৎকার সব ঐতিহ্য ও নিদর্শনের বর্ণনা শুনে মুগ্ধ হই।

মধ্যপ্রাচ্যের ইতিহাস, ঐতিহ্য ও প্রাচুর্যে ভরপুর একটি দেশ ইরান। আমরা উপমহাদেশের লোকেরা এই দেশটি সম্বন্ধে খুব কম জানতে পারি; কিন্তু জানার আগ্রহ অনেক। আর তাই রেডিও তেহরানের মাধ্যমে ইরানকে নানাভাবে জানতে চেষ্টা করি।

‘ইরানের পণ্য সামগ্রী’ ইরানকে জানার একটি সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে ইরানে উৎপাদিত নানা সামগ্রী, ফল, মৎস, খনিজ প্রভৃতি বিষয়ে জানতে পারি। বিভিন্ন সময়ে আশ্চর্য সব জিনিসের কথা জানতে পেরে অবাক হয়ে যাই। তাই রেডিও তেহরানের অন্যান্য অনুষ্ঠানের সাথে ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানটি আমার অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান।

বহু বছর ধরে ইরানের জাফরান-এর নাম শুনে আসছি। জগদ্বিখ্যাত এই ইরানি জাফরানের গুণমুগ্ধ আমি। ‘ইরানের পণ্য সামগ্রী’ অনুষ্ঠানে আগামীতে ইরানের বিখ্যাত জাফরান নিয়ে আলোচনা করতে অনুরোধ করছি। এর উৎপাদন, রপ্তানি, দাম, উৎকৃষ্টতম জাতি ইত্যাদি বিষয়ে। আচ্ছা ইরানি জাফরান কি ভারতে রপ্তানি হয়? এ সমস্ত বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব রইল। সবাই ভালো ও সুস্থ থাকুন।
 

ধন্যবাদান্তে,

নাফিসা খাতুন,
গ্রাম ও ডাক:  বারুইপাড়া,
জেলা মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।