‘বর্তমানে রেডিও তেহরানের অনুষ্ঠানে একটা নতুন উদ্দীপনা লক্ষ্য করছি’
প্রিয় সাথী, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আমার অভিনন্দন গ্রহণ করুন। আমি রেডিও তেহরানের বাংলা এবং ইংরেজি অনুষ্ঠান ১৯৮০ সাল থেকে শুনে আসছি। তবে মাঝে অনেক বছর কর্মসূত্রে বাড়ির বাইরে থাকায় রেডিও শোনাই বন্ধ হয়ে গিয়েছিল। একাধিকবার আপনাদের ইংরেজি বিভাগ এবং বাংলা বিভাগ আমার সাক্ষাৎকার গ্রহণ করে প্রচার করেছে।
যাই হোক, বর্তমানে আপনাদের বাংলা বিভাগের অনুষ্ঠানে একটা নতুন উদ্দীপনা লক্ষ্য করছি। প্রিয়জন নতুন আঙ্গিকে আকর্ষণীয় হয়েছে। সামাজিক মাধ্যমকে সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে। শর্টওয়েভ অনুষ্ঠান এখন বেশীর ভাগ দিন ভালো শোনা যায়। আবার কোনো কোনো দিন শোনাই যায় না। এমনটা কেন হয়- প্রকৌশলী বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
বিভিন্ন ফিচার অনুষ্ঠান খুবই ভালো লাগে। দৃষ্টিপাত, কথাবার্তা, প্রিয়জন, রংধনু, ইরান ভ্রমণ, ইরানের পণ্য সামগ্রী- আমার প্রিয় অনুষ্ঠান।
আপনারা যে অনলাইন কুইজ প্রতিযোগিতা চালু করেছেন সেটা শ্রোতাদের দীর্ঘ দিনের দাবি ছিল। এখন সেটা পূরণ হয়েছে, সেজন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করছি, এভাবেই আমাদের মতো শ্রোতাদের সাথে রেডিও তেহরানের সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হবে আগামী দিনগুলোতে। সবার জন্য শুভ কামনা রইল।
প্রদীপ চন্দ্র কুণ্ডু
ভট্টপুকুর, নিবেদিতা সংঘ
পোস্ট অরুন্ধতী নগর 799 003
আগরতলা, ত্রিপুরা, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।