রেডিও তেহরান: এক অনন্য বেতার কেন্দ্র
https://parstoday.ir/bn/news/letter-i82974-রেডিও_তেহরান_এক_অনন্য_বেতার_কেন্দ্র
আসসালামু আলাইকুম! আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের একনিষ্ঠ শ্রোতা হিসেবে আমার মনে হয়,  রেডিও তেহরানের দুটি মৌলিক বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর আর কোনো বেতারের নেই। এক. সাম্রাজ্যবাদ বিরোধী কণ্ঠস্বর। দুই. মজলুম মানুষের কণ্ঠস্বর।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২০ ০৬:৩৯ Asia/Dhaka
  • রেডিও তেহরান: এক অনন্য বেতার কেন্দ্র

আসসালামু আলাইকুম! আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের একনিষ্ঠ শ্রোতা হিসেবে আমার মনে হয়,  রেডিও তেহরানের দুটি মৌলিক বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর আর কোনো বেতারের নেই। এক. সাম্রাজ্যবাদ বিরোধী কণ্ঠস্বর। দুই. মজলুম মানুষের কণ্ঠস্বর।

যেকোনো বেতারের মূল চালিকা শক্তি তার অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে যদি কোনো ব্যতিক্রমী বিষয় না থাকে, তাহলে আজকের দুনিয়ায় শুধুমাত্র তথ্য পেতে কেউ রেডিও শুনবে না। উপরের দুটি বৈশিষ্ট্যই হল রেডিও তেহরানের ব্যতিক্রমী বিষয়; যার জন্যে আজও রেডিও তেহরানের সঙ্গেই আছি।

বর্তমানে কোন্‌ বেতার কি দিচ্ছে, সে qsl হোক, প্রমোশনাল আইটেম বা প্রতিযোগিতার পুরস্কার- তার ওপর ভিত্তি করে শ্রোতারা লেখালেখি বেশি করে; সেখানেই ভিড় জমায়।

কিন্তু অনুষ্ঠানের কন্টেন্ট নিয়ে কারো কোনো চাহিদা নেই। সে বিষয়ে কোনো গঠনমুলক প্রস্তাব বা সমালোচনাও থেকে না। শুধুমাত্র দায়সারা গোছের ‘ভালো লাগে, ভালো লাগে’ মন্তব্য।

অবশ্যই একজন প্রকৃত শ্রোতা রিকগনিশন চায়, সেটা পেলেও ধন্য; তাই বিশ্বের অন্যান্য বেতারের মত রেডিও তেহরান শ্রোতাদের কিছু না দিক, রিকগনিশন দিক।

আর হ্যাঁ, অবশ্যই তার ব্যতিক্রমী বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে সাম্রাজ্যবাদী শক্তির মুখোশ খুলে বিশ্ব মানবতা ও মজলুম মানুষের কণ্ঠস্বর হয়ে বিরাজ করুক এই কামনা করি।

 

শুভেচ্ছান্তে

এস এম নাজিমুদ্দিন।

বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।