‘রেডিও তেহরানের বিশ্লেষণধর্মী খবরের কোনো বিকল্প নেই’
আসসালামু আলাইকুম। নির্ভীকচিত্ত ও ইসলামী বিশ্বের একমাত্র সত্য কণ্ঠস্বর হিসেবে রেডিও তেহরান বহু আগে থেকেই মুসলিম জনগণ বিশেষ করে বাংলাদেশি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বর্তমান বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিদের স্বরূপ বোঝার জন্য রেডিও তেহরানের বিশ্লেষণধর্মী খবরের কোনো বিকল্প নেই।
অধুনা রেডিও তেহরান কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে যার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কেননা কুইজের উত্তর খোজার জন্য রেডিও তেহরানের ওয়েব সাইটে ঢু মারছি আর নিত্য নতুন তথ্য সম্পর্কে জানতে পারছি। এছাড়াও প্রতি মাসের শ্রেষ্ঠ শ্রোতার পুরস্কার চিঠি লেখার প্রতি আগ্রহও বাড়িয়ে দিয়েছে এতে কোনো সন্দেহ নেই।
কক্সবাজার থেকে শর্টওয়েভে অনুষ্ঠান শুনতে একটু বেগ পেতে হয়। সবদিনই সমান রিসিপশন থাকে না। এর আগে আমি রিসিপশন কোয়ালিটির একটা ভিডিও ক্লিপ এটাচমেন্ট হিসেবে দিয়েছিলাম। বর্তমানে আমি আমার স্মার্ট টিভিতে রেডিও তেহরান প্রোগ্রাম শুনি। স্মার্ট টিভিতে শোনার একটি ভিডিও ক্লিপ আপনাদের অবগতির জন্য প্রেরণ করছি। যদি কিউএসএল কার্ড পাওয়ার জন্য এটি বিবেচিত হয় তবে একটি কিউএসএল কার্ড প্রেরণের জন্য বিনীত অনুরোধ করছি। ভালো থাকুন।
শুভ কামনায়,
মো. ইফতেখার আলম
উত্তর রুমালিয়ার ছড়া,
কক্সবাজার, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।