‘রেডিও তেহরান দিন দিন অধিক থেকে অধিকতর জনপ্রিয় হয়ে উঠছে’
https://parstoday.ir/bn/news/letter-i83168-রেডিও_তেহরান_দিন_দিন_অধিক_থেকে_অধিকতর_জনপ্রিয়_হয়ে_উঠছে’
আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আমি বিশ্বের বেশ কয়েকটি বেতার কেন্দ্রের একজন নিয়মিত শ্রোতা। কিন্তু একজন মুসলিম হিসেবে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে আমি যে তৃপ্তি অনুভব করি তা অন্য কোন গণমাধ্যমে খুঁজে পাই না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২০ ১২:৪৬ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান দিন দিন অধিক থেকে অধিকতর জনপ্রিয় হয়ে উঠছে’

আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আমি বিশ্বের বেশ কয়েকটি বেতার কেন্দ্রের একজন নিয়মিত শ্রোতা। কিন্তু একজন মুসলিম হিসেবে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে আমি যে তৃপ্তি অনুভব করি তা অন্য কোন গণমাধ্যমে খুঁজে পাই না।

বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্যবহুল অনুষ্ঠান প্রচারের জন্য রেডিও তেহরান শ্রোতাদের নিকট দিন দিন অধিক থেকে অধিকতর জনপ্রিয় হয়ে উঠছে। তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তার ও আকাশ সংস্কৃতির প্রভাবে বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচারকারী আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো দিন দিন শ্রোতাদের নিকট থেকে দুরে সরে যাচ্ছে যা রেডিও ডিএক্সারদের জন্য সত্যি দুঃখজনক। পক্ষান্তরে রেডিও তেহরান শ্রোতাদের মতামতকে গুরুত্ব দিয়ে নানাবিধ উদ্যোগ নিচ্ছে।

গত ২৪ জুলাই ওয়েবসাইট মারফত জানতে পারলাম অনুষ্ঠান শুনে  গঠনমূলক মতামত প্রদানকারীদের মধ্যে থেকে  প্রতি মাসে ১ জন শ্রোতাকে পুরষ্কৃত করা হবে যা শ্রোতাদের জন্য অনেক আনন্দের খবর। এই ধরনের উদ্যেগের ফলে শ্রোতারা বেশী বেশী গঠনমূলক চিঠি লিখতে ও অনুষ্ঠান শুনতে আরও বেশী আগ্রহী হবে। শ্রোতাদের গঠনমূলক চিঠি অনুষ্টানের মান বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করি। 

রেডিও তেহরানের অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে যা আমার মনকে প্রশান্তি দেয়। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে ইরানকে খুব কাছ থেকে জানতে পারছি। রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে ইরান ভ্রমন, রংধনু আসর, কুরআনের আলো, পাশ্চাত্য জীবনব্যবস্থা খুবই শিক্ষনীয়। তবে আমার একটি প্রস্তাব ‘আধুনিক বিজ্ঞানে ইরানের অবদান’ শীর্ষক একটি পর্ব চালু হলে আমরা শ্রোতারা ইরানের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে জানতে পারতাম। পরিশেষে রেডিও তেহরানের সাফল্য কামনায় আজকের মতো ইতি টানছি।

শুভেচ্ছান্তে,

শাওন হোসাইন

গ্রামঃ খোশবাড়ী, পোস্টঃ খানগঞ্জ

থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।