‘সত্যি রেডিও তেহরান অনন্য, অপরাজেয় ও অদ্বিতীয়’
https://parstoday.ir/bn/news/letter-i83235-সত্যি_রেডিও_তেহরান_অনন্য_অপরাজেয়_ও_অদ্বিতীয়’
রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কর্মী এবং শ্রোতা বন্ধুদের শ্রেণিমত সম্ভাষণ জানিয়ে আজকের লেখায় হাত দিলাম। আমি একজন দাখিল মাদরাসার শিক্ষক। শত ব্যস্ততার মাঝেও সময় করে আজ লিখতে বসেছি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২০ ১০:১৯ Asia/Dhaka
  • ‘সত্যি রেডিও তেহরান অনন্য, অপরাজেয় ও অদ্বিতীয়’

রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কর্মী এবং শ্রোতা বন্ধুদের শ্রেণিমত সম্ভাষণ জানিয়ে আজকের লেখায় হাত দিলাম। আমি একজন দাখিল মাদরাসার শিক্ষক। শত ব্যস্ততার মাঝেও সময় করে আজ লিখতে বসেছি।

সেই অতীতের দিকে দৃষ্টি দিলে বলতে পারি, আমি একসময় রেডিও তেহরান বাংলা বিভাগে খুব চিঠি লিখতাম। প্রচুর রিসেপশন রিপোর্ট পাঠাতাম। তখন অবশ্য আমি চাকরি করতাম না, শুধু ছাত্রছাত্রীদের টিউশনি করাতাম। হাতে সময়ও ছিল অনেক। আজ চাকরি করি। ব্যস্ততা আছে, এরইমাঝে সময় বের করে লিখছি। ইনশাআল্লাহ আগামীতেও রেডিও তেহরান বাংলা বিভাগে নিয়মিত লিখেই যাব।

আপনাদের বিশ্বসংবাদ আমার দারুণ পছন্দের, অকপটে তা বলতে পারি। আমার একটি সাক্ষাৎকার নিলে খুশি হব। আশাকরি আমার সাক্ষাৎকার ধারণ করে তা আগামীতে প্রিয়জনের যেকোনো আসরে প্রচারের ব্যবস্থা নেবেন কেমন।

প্রিয়জন আর একটি ভালোলাগা অনুষ্ঠানের নাম। অনেক শ্রোতা বন্ধুদের চিঠির জবাব আপনারা নিয়মিত দিয়ে থাকেন। আমার পরিবারে আমি, আমার স্ত্রী, একমাত্র পুত্র সন্তান, আমার বাবা, আমার ছোট ভাই, তার বৌ- মোটকথা আমাদের এই পরিবারের সকল সদস্যরা এখনও আপনাদের প্রতি অবিচল আস্থা রেখে চলেছে। আশাকরি, প্রিয়জন অনুষ্ঠানে আমার এই ক্ষুদ্র লেখাটি পড়ে শোনাবেন।

সেই সময়ের আপনাদের বাংলায় করা কয়েকটি রিসেপশন রিপোর্ট আজও অতি যত্ন করে বাক্সে রেখে দিয়েছি। যখন নজরে আসে, তখনই আপনাদের সাথে আমার অতীত সখ্যতার কথা মনে হয়ে যায়। সত্যি রেডিও তেহরান বাংলা বিভাগ অনন্য, অপরাজেয় ও অদ্বিতীয়।

আজ এ পর্যন্ত। আবার লিখব আগামীতে। সবাইকে সালাম ও সবার সুস্থতা কামনা করে আজ বিদায়। আমিন। আল্লাহ হাফেজ।

খোন্দকার রফিকুল ইসলাম

সভাপতি, সোর্স অফ নলেজ ক্লাব,

সাহাপুর কে পাড়া, সান্তাহার-৫৮৯১

নওগাঁ সদর, নওগাঁ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।