‘রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান আমার মন প্রাণ ভরিয়ে দেয়’
আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই আল্লাহ পাকের রহমতে ভালোই আছেন। আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি কিন্তু চিঠি লিখতে পারিনি। তাই আজ পবিত্র জুম্মার দিনে মসজিদে জামাতের সহিত নামাজ কায়েম করে দুপুরের ভাত খাওয়া-দাওয়া সেরে লিখতে বসলাম।
ইরান থেকে প্রচারিত রেডিও তেহরানের আমি একনিষ্ঠ শ্রোতা। বতমানে অনলাইনে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান চালু হওয়ার পর থেকে মনে হচ্ছে আমি আবারও আগের যৌবন ফিরে পেলাম।
রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান আমার মন প্রাণ ভরিয়ে দেয়। ইরানের জীবন যাত্রা, শিক্ষা স্বাস্থ্য ও জনকল্যাণমুখী উন্নয়ন অর্থনৈতিক, সব কিছুই আমি রেডিও তেহরানের বাংলা শুনে জানতে পারি। তাছাড়া ধর্মীয় শিক্ষা নিয়ে আলোচনা শুনতে আমার খুব ভালো লাগে।
নতুনভাবে চিঠি পত্রের আসর প্রিয়জনে নতুনত্ব দেখতে পাচ্ছি। খুব সুন্দর উপস্থাপনা।
বেশ কয়েক দিন আগে আশরাফুর ভাই আমাকে ফোন করে ছিলেন। আমি ও আমার ছেলে সাক্ষাৎকার দিয়েছি। আশাকরি সময় মতো শুনতে পাব।
আমার প্রশ্ন : ইরানের মানুষ সাধারণত কি খাবার বেশি পছন্দ করেন।
সবশেষে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
এস এম জাকির হোসেন
প্রেসিডেন্ট, ভি আর এল ক্লাব
নওপাড়া শিমুলিয়া, থানা: বহরমপুর
জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বাংলা, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।