'যুগ যুগ ধরে অব্যাহত থাকুক রেডিও তেহরানের বাংলা সম্প্রচার'
আসসালামু আলাইকুম যমুনার চরব্যাপী ফুটে থাকা শরতের কাশফুলের শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। রেডিও তেহরানের শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জনকে নতুন আঙ্গিকে সাজানো এবং জনপ্রিয় করার জন্য প্রিয়জনের বর্তমান প্রযোজককে ধন্যবাদ জানাচ্ছি।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক পলল বিধৌত বদ্বীপ। ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার কারণে এ জনপদে প্রাচীনকাল থেকেই বসবাস করে আসছে অনেক মানুষ। বিশ্বের বিভিন্ন জনপদ থেকেও এ অঞ্চল মানুষ এসেছে ব্যবসা, ধর্ম প্রচার ও রাজ্য বিস্তারের লোভে।
ইরান থেকেও বাংলাদেশ অনেক লোক এসেছে সুদুর অতীতে। বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক অনেক গভীরে। আর এই গভীরতা ধরে রেখেছে রেডিও তেহরান ও পার্সটুডে। যুগ যুগ ধরে অব্যাহত থাকুক রেডিও তেহরানের বাংলা সম্প্রচার- এই কামনা ব্যক্ত করে আজকের মত বিদায় নিলাম। খোদা হাফেজ।
ফিরোজ আলম
প্রভাষক (পদার্থ বিজ্ঞান)
সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ।
টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।