'রেডিও তেহরান শ্রোতাদের খুব গুরুত্ব দিয়ে থাকে'
প্রিয় রেডিও তেহরান বাংলা বিভাগ, আশাকরি সকলে খুব ভালো আছেন। আমি লক্ষ্য করেছি রেডিও তেহরান শ্রোতাদের খুব গুরুত্ব দিয়ে থাকে। তার প্রমাণ শ্রোতাদের অনেকদিনের দাবি ছিল- প্রিয়জনের আসরের সময় বৃদ্ধি করা।
সেই দাবি রেডিও তেহরান বাংলা বিভাগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গত ২৮ সেপ্টেম্বর থেকে ১৮ মিনিটের অনুষ্ঠান প্রচার শুরু করেছে। এতেই প্রমাণ হয় যে, রেডিও তেহরান বাংলা বিভাগ শ্রোতাদের অনেক গুরুত্ব দিয়ে থাকে। তাই শ্রোতাদের আরো একটি দাবি আছে যদি আপনারা এড়িয়ে না গিয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন তাহলে খুব ভালো হয়।
আমরা যারা রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শুনে রিসেপশন রিপোর্ট পাঠিয়ে থাকি তাদেরকে বর্তমানে ইমেইলের মাধ্যমে কিউএসএল কার্ড পাঠিয়ে থাকেন। এতে করে শ্রোতাদের মনোবল কিছুটা দুর্বল হয় বলে মনে করি। আপনারা যদি আগের মতো শ্রোতাদের চিঠির মাধ্যমে কিউএসএল কার্ড পাঠান তাহলে শ্রোতাদের মনোবল বৃদ্ধি পাবে এবং চিঠি লিখতে উৎসাহ পাবে। সেইসাথে কিউএসএল কার্ড সংগ্রহ করে রাখতে পারবে নিজের কাছে। আশা করছি রেডিও তেহরান আমাদের এই ছোট্ট দাবি খুব শীঘ্রই মান্যতা দিয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে যেসব অনুষ্ঠান প্রচার করা হয় তার মধ্যে ছোটদের অনুষ্ঠান রংধনু, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা, সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, ইরান বিষয়ক নানা অনুষ্ঠান এবং আমাদের সবার প্রিয় প্রিয়জনসহ প্রায় সব অনুষ্ঠানে আমার ভালো লাগে। যাই হোক আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আগের মতোই শ্রোতাদের সঙ্গে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগটা অব্যাহত রাখবেন। ভালো থাকবেন। আপনাদেরই বন্ধু।
প্রদীপ বসাক
হাটশিমলা সমুদ্রগড়, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।