‘মন চায় রেডিও তেহরানে প্রতিদিনই লিখি, জানাই প্রাণের আকুলতা’
https://parstoday.ir/bn/news/letter-i84481-মন_চায়_রেডিও_তেহরানে_প্রতিদিনই_লিখি_জানাই_প্রাণের_আকুলতা’
আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ দিন ধরে নিয়মিতভাবে রেডিও তেহরান-এর বাংলা অনুষ্ঠান শুনে আসছি। কাজ এবং জীবিকা নির্বাহের তাগিদে জীবনের ছকে ব্যস্ততা বেড়েছে। তবু এখনো নিয়মিতই শুনি রেডিও তেহরান। উপস্থাপক এবং সংবাদ পাঠকদের চমৎকার কণ্ঠ আমায় সব সময় রেডিও তেহরানের কাছে টানে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৮, ২০২০ ১০:৩৬ Asia/Dhaka
  • ‘মন চায় রেডিও তেহরানে প্রতিদিনই লিখি, জানাই প্রাণের আকুলতা’

আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ দিন ধরে নিয়মিতভাবে রেডিও তেহরান-এর বাংলা অনুষ্ঠান শুনে আসছি। কাজ এবং জীবিকা নির্বাহের তাগিদে জীবনের ছকে ব্যস্ততা বেড়েছে। তবু এখনো নিয়মিতই শুনি রেডিও তেহরান। উপস্থাপক এবং সংবাদ পাঠকদের চমৎকার কণ্ঠ আমায় সব সময় রেডিও তেহরানের কাছে টানে।

দীর্ঘ সময়ের এই সখ্যতায় রেডিও তেহরান এতোটাই পরিচিত ও আপনার হয়েছে যে, কণ্ঠ শুনলেই বলে দিতে পারি, এই কণ্ঠটা কার? বৈচিত্র্যময় ইরানের ঐতিহ্য, স্বাদ ও মুখরোচক খাবার, পণ্য সামগ্রী, ইরানের শাসন ব্যবস্থা, যানবাহন, ইত্যাদি সমন্ধে ভালোভাবে চেনা জানা হয়েছে শুধুমাত্র রেডিও তেহরান শুনে শুনে।

সবচেয়ে বড় কথা হলো, একজন মুসলমান হিসেবে নিজে সমৃদ্ধ হয়েছি রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠানে প্রচারিত ইসলাম, কুরআন ও মহানবী (সা.)- এর জীবনের নানা দিকের গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণের মাধ্যমে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নতুন নতুন সফলতার কথা এবং সীমান্ত আক্রমণসহ যেকোন বহিঃশক্তির আক্রমণ প্রতিরোধ ও প্রতিহত করার শক্তি যে ইরানের রয়েছে - এটা সময়োপযোগী ও অত্যন্ত ভালো সংবাদ।

রেডিও তেহরান এতোটাই ভালো লাগে যে, মন চায় প্রতিদিন চিঠি লিখি, প্রতিদিনই মেইল করি রেডিও তেহরানকে। জানাই ভালোবাসার কথা, জানাই প্রাণের আকুলতা!  শেষপ্রান্তে, রেডিও তেহরান আরো এগিয়ে যাক এই কামনায় ইতি টানছি।

 

শুভেচ্ছান্তে,

হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।

গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী, থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর-২০১০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।